রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টাকে যা অবহিত করলেন সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক

১ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:১৪ অপরাহ্ন

রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টাকে যা অবহিত করলেন সেনাপ্রধান
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান তার সাম্প্রতিক চীন সফরের বিষয়টি অবহিত করেছেন।

আজ ষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর দুপুর ১২টার দিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন সেনাপ্রধান।

সাক্ষাতে সেনাপ্রধান তার সাম্প্রতিক চীন সফর নিয়ে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। একইসঙ্গে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে।

উল্লেখ্য, গত ২১ আগস্ট সরকারি সফরে চীনে যান সেনাবাহিনী প্রধান। ২৭ আগস্ট রাতে তিনি দেশে ফেরেন।

পরেরদিন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চীন সফরে তিনি পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) স্কুল বাহিনীর পলিটিক্যাল কমিসার জেনারেল চেন হুইসহ উচ্চপদস্থ চীনা সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত শুক্রবার (২২ আগস্ট) সেনাবাহিনী প্রধান পিএলএ’র সদর দফতরে পৌঁছালে তাকে ‘গার্ড অব অনার’ দেয়া হয়। পরবর্তীকালে সেনাবাহিনী প্রধান পিএলএ’র স্থল বাহিনীর পলিটিক্যাল কমিসার জেনারেল চেন হুইয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তারা দুই দেশের মধ্যে কৌশলগত সহযোগিতা, জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ, জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের প্রত্যাবর্তনে সহায়তা ইত্যাদি বিষয়ে আলোচনা করেন। এছাড়াও বাংলাদেশের সামরিক শিল্পের উন্নতিতে চীনের প্রয়োজনীয় সহায়তা দেয়ার বিষয়টি আলোচনা করা হয়।




সাতদিনের সেরা খবর

জাতীয় - এর আরো খবর

জামায়াতের ইফতারে প্রধানমন্ত্রীকে দাওয়াত

জামায়াতের ইফতারে প্রধানমন্ত্রীকে দাওয়াত

১ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:১৪ অপরাহ্ন

তিন মন্ত্রণালয়ে সচিবের দায়িত্বে রদবদল

তিন মন্ত্রণালয়ে সচিবের দায়িত্বে রদবদল

১ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:১৪ অপরাহ্ন