অবসরের গুজবে যা বললেন ভারতীয় ক্রিকেটার শামি

নিজস্ব প্রতিবেদক

২৮ অগাস্ট, ২০২৫ ০৫:০০ অপরাহ্ন

অবসরের গুজবে যা বললেন ভারতীয় ক্রিকেটার শামি
ছবি: সংগৃহীত

ভারতের অভিজ্ঞ পেসার মোহাম্মদ শামি ক্রিকেট থেকে অবসর নেওয়ার গুজবকে কঠোরভাবে অস্বীকার করেছেন।

তিনি বলেছেন, এখন তার খেলাধুলা ছাড়ার কোনো সময় নয় এবং তার একমাত্র লক্ষ্য হলো আন্তর্জাতিক ক্রিকেটে নিজের ক্যারিয়ার দীর্ঘায়িত করা।

বুধবার এক সাক্ষাৎকারে শামি বলেন, ‘যদি কারো সমস্যা থাকে, বলুন। আমি যখন অবসর নেব, তখন তার জীবন আরো ভালো হবে? আমি কেবল তখনই অবসর নেব, যখন খেলা নিয়ে বিরক্ত বোধ করব। এখন সেই সময় নয়। চাইলে আমি ভোর ৫টায়ও উঠব।’

তিনি আরো বলেন, ‘বলুন তো, আমি কার জীবনে এত বোঝা হয়ে গিয়েছি যে আমাকে অবসর নিতে হবে? যে দিন আমি বিরক্ত হব, সে-ই দিন আমি ছেড়ে দেব।’

সম্প্রতি শামিকে ইংল্যান্ডে অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির দলে রাখা হয়নি, এবং আসন্ন এশিয়া কাপ ২০২৫-এও তাকে ভারতের স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়নি। এর মাধ্যমে ছোট ফরম্যাটের ক্রিকেটে তার ভূমিকা ক্রমশ কমছে।

এ নিয়ে শামি বলেন, ‘আপনি আমাকে জাতীয় দলে না খেলালেও আমি ঘরোয়া ক্রিকেটে খেলব। আমি কঠোর পরিশ্রম চালিয়ে যাব।’




সাতদিনের সেরা খবর

খেলাধুলা - এর আরো খবর

মেসির ফের জোড়া গোলে যা ঘটলো

মেসির ফের জোড়া গোলে যা ঘটলো

২৮ অগাস্ট, ২০২৫ ০৫:০০ অপরাহ্ন

বার্সা শিবিরে যে দুঃসংবাদ

বার্সা শিবিরে যে দুঃসংবাদ

২৮ অগাস্ট, ২০২৫ ০৫:০০ অপরাহ্ন

কে এই নতুন মেসি-ইয়ামাল?

কে এই নতুন মেসি-ইয়ামাল?

২৮ অগাস্ট, ২০২৫ ০৫:০০ অপরাহ্ন

ভারতের যে আচরণ নিয়ে সমালোচনা মুখর পিসিবি

ভারতের যে আচরণ নিয়ে সমালোচনা মুখর পিসিবি

২৮ অগাস্ট, ২০২৫ ০৫:০০ অপরাহ্ন