শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • বইমেলায় ডিআরইউ`র স্টল উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ১৮ ফেব্রুয়ারী, ২০২২ ১২:০৫ পূর্বাহ্ন

    বইমেলায় ডিআরইউ`র স্টল উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী
    বইমেলায় ডিআরইউ`র স্টল উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী

    অমর একুশে বইমেলায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্টল উদ্বোধন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, এমপি।

    বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি,) বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে তিনি ৬৩৪ নম্বর স্টলের উদ্বোধন করেন।

    ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিবের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম।

    অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অর্থ সম্পাদক এস এম এ কালাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক কামাল উদ্দিন সুমন, ক্রীড়া সম্পাদক মাকসুদা লিসা, কল্যাণ সম্পাদক কামরুজ্জামান বাবলু, কার্যনির্বাহী সদস্য মাহমুদুল হাসান, সোলাইমান সালমান, এসকে রেজা পারভেজ ও তানভীর আহমেদ।

    অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠু, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, এমপিকে সবসময় ডিআরইউ’র পাশে থাকার জন্য ধন্যবাদ জানান। বইমেলায় ডিআরইউ’র স্টলকে পৃষ্ঠপোষকতা করার জন্য তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

    প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি সাংবাদিকদের সংগঠন। আমি নিজেকে সবসময়ই এই পরিবারের একজন মনে করি।

    তিনি বলেন, আপনাদের সকল সদস্যরা যেভাবে বস্তুনিষ্ঠভাবে কাজ করে, সংবাদপত্রের মান বাড়ানোর জন্যও আপনারা যেভাবে কাজ করেন, সেটি অবশ্যয় দেশের এগিয়ে যাওয়ার জন্য বড় একটি উপাদান। স্বাধীন সংবাদ মাধ্যম, স্বাধীন সাংবাদিকতা এবং গুণগতমানসম্পন্ন সাংবাদিকতা জাতির এগিয়ে যাওয়ার জন্য খুব জরুরী।

    দীপু মনি বলেন, ভাষার মাসে বইমেলা মানেই ভাষা ও স্বাধীনতার প্রতি আলাদা সম্মান। এই আয়োজনে যখন আসি তখন এমনিতেই ভালোলাগে। আমাদের যে স্বাধীনতা, ভাষার জন্য লড়াই, তার সকল শহীদদের প্রতি আমি এই বইমেলা থেকে শ্রদ্ধা নিবেদন করছি।

     




    সাতদিনের সেরা খবর

    শিক্ষা - এর আরো খবর

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    ১৮ ফেব্রুয়ারী, ২০২২ ১২:০৫ পূর্বাহ্ন

    সাত কলেজ দেখভালে ঢাবি’র মধ্যে আলাদা ব্যবস্থা

    সাত কলেজ দেখভালে ঢাবি’র মধ্যে আলাদা ব্যবস্থা

    ১৮ ফেব্রুয়ারী, ২০২২ ১২:০৫ পূর্বাহ্ন

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    ১৮ ফেব্রুয়ারী, ২০২২ ১২:০৫ পূর্বাহ্ন

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    ১৮ ফেব্রুয়ারী, ২০২২ ১২:০৫ পূর্বাহ্ন