সারাদেশে পুলিশের অভিযানে গ্রেফতার ১৮৮০

জাগো কণ্ঠ ডেস্ক

২২ অগাস্ট, ২০২৫ ০৭:৪৩ অপরাহ্ন

সারাদেশে পুলিশের অভিযানে গ্রেফতার ১৮৮০
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকাসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মোট ১ হাজার ৮৮০ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ১ হাজার ২৯৫ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ৫৮৫ জন রয়েছে।

শুক্রবার পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন  এ তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশ একযোগে অভিযান পরিচালনা করে ১ হাজার ৮৮০ জন আসামিকে গ্রেফতার করেছে। 

শাহাদাত হোসাইন আরো জানান, এ সময় একটি একনলা বন্দুক, তিনটি পুরাতন পাইপগান, তিনটি চাপাতি, ছয়টি ছুরি, দুইটি  বার্মিজ চাকু, ছয়টি এলজি, তিনটি চাকু, নয় রাউন্ড কার্তুজ, একটি কিরিচ ও একটি রামদা জব্দ করা হয়েছে।




সাতদিনের সেরা খবর

সারাদেশ - এর আরো খবর

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

২২ অগাস্ট, ২০২৫ ০৭:৪৩ অপরাহ্ন