শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • আগুনে প্রায় তিন কোটি টাকার ক্ষতি

    ব্রাহ্মণবাড়িয়ায় রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশু নিহত

    নিজস্ব প্রতিবেদক

    ১৭ ফেব্রুয়ারী, ২০২২ ১০:০৭ অপরাহ্ন

    ব্রাহ্মণবাড়িয়ায় রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশু নিহত
    ব্রাহ্মণবাড়িয়ায় রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশু নিহত

    ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে একটি খাবার হোটেলে রান্নার গ্যাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে এক শিশুর নিহত এবং আরও এক শিশু দগ্ধ হয়েছে। দগ্ধ শিশুটিকে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

    স্থানীয় ফায়ার সার্ভিস ও পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুর পৌনে ২টার দিকে বাঞ্ছারামপুর পৌর শহরের প্রতাপগঞ্জ বাজারে একটি খাবার হোটেলে গ্যাসের সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে একটি তেলের দোকানসহ আটটি দোকান পুড়ে গেছে। পরে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়। আগুনের প্রায় তিন কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

    বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ জানান, মারা যাওয়া শিশুটির নাম হাসান (১২)। সে পৌর এলাকার পাঁচ নম্বর ওয়ার্ডের চরেরকান্দা এলাকার আব্দুর রহমানের ছেলে। ঢাকায় নেওয়ার পথে বৃহস্পতিবার বিকেল সোয়া পাঁচটার দিকে সে মারা যায়। আগুনে দুর্গারামপুর গ্রামের মিঠু মিয়ার ছেলে জাহিদুল (১০) দগ্ধ হয়েছে। হাসান ও জাহিদুল ওই খাবার হোটেলে কাজ করত।

    ওসি জানান, বাঞ্ছারামপুর ও পার্শ্ববর্তী হোমনা উপজেলা ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এসে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

    বাঞ্ছারামপুর উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ফজলুল হক বলেন, এলপি গ্যাসের চুলার লিকেজ থেকে আগুন ছড়িয়ে পড়ে।

    বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রঞ্জন বর্মণ বলেন, অগ্নিদগ্ধ দুই শিশুকে আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছিল। হাসানের ৮০ শতাংশ ও জাহিদুলের ৪০ শতাংশ দগ্ধ হয়।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১৭ ফেব্রুয়ারী, ২০২২ ১০:০৭ অপরাহ্ন