শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • ট্রাক ড্রাইভার হত্যা মামলায় গ্রেফতার পলক

    নিজস্ব প্রতিবেদক

    ২০ অগাস্ট, ২০২৫ ০৩:৩৩ অপরাহ্ন

    ট্রাক ড্রাইভার হত্যা মামলায় গ্রেফতার পলক
    ছবি: সংগৃহীত

    জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর মোহাম্মদপুর থানার ট্রাক ড্রাইভার মো. হোসেন হত্যা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে গ্রেফতার দেখিয়েছেন আদালত।

    বুধবার (২০ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ মিজবাহ উর রহমানের আদালত এ আদেশ দেন। এদিন আসামিদের আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তারা তাদের গ্রেফতার দেখানোর আবেদন করেন। পরে আদালত সেটি মঞ্জুর করেন।

    পলকের মামলার সূত্রে জানা গেছে, জুলাই আন্দোলন চলাকালে গত বছরের ১৯ জুলাই মালবাহী ট্রাক গাবতলীতে পার্কিং করে ভাড়া বাসায় যাচ্ছিলেন ড্রাইভার মো. হোসেন। দুপুর আড়াইটার দিকে চাঁদ উদ্যানের হোসেন মার্কেটের এলাকায় পৌঁছালে আসামিদের ছোঁড়া গুলি বুকের বাম পাশ ছিদ্র করে ঢুকে যায়। পরদিন রাত ৩টায় মৃতদেহ রাস্তায় পড়ে থাকতে দেখেন স্বজনরা। এ ঘটনায় নিহতের মা রীনা বেগম গত ৩১ আগস্ট মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করেন।




    সাতদিনের সেরা খবর

    আইন-আদালত - এর আরো খবর