‘না ভোট’ রাখা বিএনপির প্রস্তাব নয়: নজরুল ইসলাম খান

জাগো কণ্ঠ ডেস্ক

১৭ অগাস্ট, ২০২৫ ১০:৪৭ অপরাহ্ন

‘না ভোট’ রাখা বিএনপির প্রস্তাব নয়: নজরুল ইসলাম খান
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক করেছে বিএনপি। বৈঠক শেষে দলের স্থায়ী কমিটির সদস্য মো. নজরুল ইসলাম খান জানিয়েছেন, আরপিওতে না ভোট রাখার কোনো প্রস্তাব দেয়নি বিএনপি।

রোববার (১৭ আগস্ট) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।

তিনি জানান, বিএনপিও মনে করে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কিছুটা দুর্বল হয়েছে। কিন্তু নির্বাচন কয়েক মাস পরে হওয়ায় এই সময়ের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে তারা আশাবাদী।

ইসি জানিয়েছে, প্রয়োজনে তারা নির্বাচনে অধিক সংখ্যক সেনা সদস্য এবং সমুদ্র উপকূলবর্তী এলাকায় কোস্টগার্ড ও নৌবাহিনী মোতায়েনের অনুরোধ করবে। বিএনপিও রাজনৈতিক দল হিসেবে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর জোর দিয়েছে।

প্রবাসীদের ভোটের প্রসঙ্গে তিনি জানান, বিএনপি সাধারণ পাসপোর্টধারীদেরও ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অনুরোধ জানিয়েছে। তবে এক্ষেত্রে ভুয়া পাসপোর্টধারীদের বিষয়ে যাচাই-বাছাই করার পরামর্শ দিয়েছে।

আরপিওতে ‘না ভোট’ বিধান প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, এটি আমাদের দলের প্রস্তাব ছিল না। যদি ইসি এ বিষয়ে কোনো পরিবর্তন আনতে চায়, তবে তারা দলের ভেতরে আলোচনা করে মতামত দেবে।

জোটের মধ্যে আসন ভাগাভাগি নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না জানতে চাইলে তিনি জানান, এখনো তফসিল ঘোষণা না হওয়ায় এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি। যারা যুগপৎ আন্দোলনে একসঙ্গে কাজ করেছেন, তারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে একসঙ্গে কাজ করবেন।




সাতদিনের সেরা খবর

জাতীয় - এর আরো খবর

জামায়াতের ইফতারে প্রধানমন্ত্রীকে দাওয়াত

জামায়াতের ইফতারে প্রধানমন্ত্রীকে দাওয়াত

১৭ অগাস্ট, ২০২৫ ১০:৪৭ অপরাহ্ন

তিন মন্ত্রণালয়ে সচিবের দায়িত্বে রদবদল

তিন মন্ত্রণালয়ে সচিবের দায়িত্বে রদবদল

১৭ অগাস্ট, ২০২৫ ১০:৪৭ অপরাহ্ন