শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ভোলায় শিশু ধর্ষণের অভিযোগে এনজিও কর্মী আটক

    জাগো কণ্ঠ ডেস্ক

    ১৭ ফেব্রুয়ারী, ২০২২ ০৮:৪২ পূর্বাহ্ন

    ভোলায় শিশু ধর্ষণের অভিযোগে এনজিও কর্মী আটক

    ভোলার চরনোয়াবাদে ১২ বছরের মানসিক ভারসাম্যহীন এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক এনজিও কর্মীর বিরুদ্ধে। গুরুতর আহত ওই শিশুকে চিকিৎসার জন্য বুধবার (১৬ ফেব্রুয়ারি) রাতে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।


    ভোলা পৌরসভার চরনোয়াবাদ সার্কিট হাউজ এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে অভিযুক্ত এনজিও কর্মীকে আটক করেছে পুলিশ।

    পরিবারের অভিযোগ, বুধবার দুপুরে মানসিক ভারসাম্যহীন ১২ বছরের ওই শিশুকে ফুলের লোভ দেখিয়ে অফিসের মধ্যে নিয়ে ধর্ষণ করে বেসরকারি প্রতিষ্ঠান ডরপ এর এক অফিস পাহারাদার। শিশুর বাবা-মা তাকে খুঁজে না পেয়ে বিকালে (৩টায়) বাড়ির পাশের ওই এনজিও অফিস থেকে তাকে উদ্ধার করে।


    এর পর রাত সাড়ে ১০ টায় শিশুটিকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে, বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা অভিযুক্তকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করেছে পরিবার ও স্বজনরা।

    হাসপাতালে শিশুর অবস্থার পর্যবেক্ষণ শেষে ভোলা সদর মডেল থানার এস আই মো. সোহাগ সরদার জানান, ঘটনাস্থল থেকে অভিযুক্তকে আটক করা হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। আর শিশুকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পাশাপাশি ডাক্তারি পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আমানউল্লাহ।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১৭ ফেব্রুয়ারী, ২০২২ ০৮:৪২ পূর্বাহ্ন