পাচার হওয়া অর্থ ফেরতে বেগমপাড়ায় যোগাযোগ করছে সরকার: অ্যাটর্নি জেনারেল

জাগো কণ্ঠ ডেস্ক

৮ অগাস্ট, ২০২৫ ১০:২৪ অপরাহ্ন

পাচার হওয়া অর্থ ফেরতে বেগমপাড়ায় যোগাযোগ করছে সরকার: অ্যাটর্নি জেনারেল
ছবি: সংগৃহীত

বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনার জন্য বিভিন্ন বেগমপাড়ায় যোগাযোগ শুরু করা হয়েছে জানিয়ে অতিদ্রুত এ অর্থ বাংলাদেশে ফেরত আনা হবে বলে জানান অ্যাটর্নি জেনারেল।

আজ (শুক্রবার, ৮ আগস্ট) বিকেলে কেন্দ্রীয় শহিদ মিনারে সংস্কৃতি কর্মী ও শিল্পীসমাজ আয়োজিত লাল জুলাইয়ের কবিতা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

গত এক বছরে বাংলাদেশে একটি মানুষও গুমের স্বীকার হয়নি বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

মো. আসাদুজ্জামান বলেন, ‘১৯৭১ ও ২০২৪ নিয়ে যারা বিতর্ক এনেছে তা অনাহুত, এ বিতর্ক বিভাজনের। ২৪ এর জুলাইয়ের সংগ্রাম ধারণ করতে গিয়ে অতীতের সংগ্রামের ইতিহাস ভুলে গেলে, ভবিষ্যতে জুলাইকে ভুলে যাওয়া লাগতে পারে।’

রাজনৈতিক মতাদর্শ যা-ই থাকুক না কেন খুনি, লুটেরা, ধর্ষণের প্রতিবাদে সবাইকে আওয়াজ তোলার আহ্বান জানান তিনি।




সাতদিনের সেরা খবর

জাতীয় - এর আরো খবর

তিন মন্ত্রণালয়ে সচিবের দায়িত্বে রদবদল

তিন মন্ত্রণালয়ে সচিবের দায়িত্বে রদবদল

৮ অগাস্ট, ২০২৫ ১০:২৪ অপরাহ্ন