শফিউল বারী বাবুর ৫ম মৃত্যুবার্ষিকী আজ

জাগো কণ্ঠ ডেস্ক

২৮ জুলাই, ২০২৫ ১২:০৮ অপরাহ্ন

শফিউল বারী বাবুর ৫ম মৃত্যুবার্ষিকী আজ
সংগৃহীত ছবি

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মরহুম শফিউল বারী বাবুর পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ। মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আজ বিকেল ৩টায় রাজধানীর ফার্মগেট কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি)-তে স্মরণসভা ও আলোচনা অনুষ্ঠান হবে।

এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভায় সভাপতিত্ব করবেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

২০২০ সালের এই দিনে ইন্তেকাল করেন তিনি। শফিউল বারী বাবু ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এবং পরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ জনপ্রিয় ছাত্রনেতা বিএনপির তরুণদের মাঝে অত্যন্ত জনপ্রিয় ছিলেন। পরিচিতি পেয়েছিলেন তুখোড় সংগঠক হিসেবেও।




সাতদিনের সেরা খবর

রাজনীতি - এর আরো খবর

এবার শোক বই উন্মুক্ত করল ঢাবি ছাত্রদল

এবার শোক বই উন্মুক্ত করল ঢাবি ছাত্রদল

২৮ জুলাই, ২০২৫ ১২:০৮ অপরাহ্ন