বিমান দুর্ঘটনায় শহীদ ফাতেমা আকতারের পরিবারের বিএনপির প্রতিনিধি দলের সাক্ষাৎ

জাগো কণ্ঠ ডেস্ক

২৬ জুলাই, ২০২৫ ১০:৪৯ অপরাহ্ন

বিমান দুর্ঘটনায় শহীদ ফাতেমা আকতারের পরিবারের বিএনপির প্রতিনিধি দলের সাক্ষাৎ
ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে একটি প্রতিনিধি দল আজ দুপুর ২টায় উত্তরা মাইলস্টোন স্কুল এন্ড কলেজ বিমান দুর্ঘটনায় শহীদ ফাতেমা আকতার-এর পরিবারের সাথে সাক্ষাৎ করেন বিএনপির প্রতিনিধি দল।

প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন বিএনপি স্হায়ী কমিটি সদস্য বেগম সেলিমা রহমান,বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান,ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী,ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক এসএম জাহাঙ্গীর সহ স্হানীয় নেতৃবৃন্দ।

শহীদ ফাতেমার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয় এবং শহীদ ফাতেমার জন্য দোয়ার আয়োজন করা হয়।  ভবিষ্যতে যেকোন প্রয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তার পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন প্রতিনিধি দল।




সাতদিনের সেরা খবর

রাজনীতি - এর আরো খবর

এবার শোক বই উন্মুক্ত করল ঢাবি ছাত্রদল

এবার শোক বই উন্মুক্ত করল ঢাবি ছাত্রদল

২৬ জুলাই, ২০২৫ ১০:৪৯ অপরাহ্ন