সাবেক সচিব এ জেড এম শামসুল আলম মারা গেছেন

জাগো কণ্ঠ ডেস্ক

২৬ জুলাই, ২০২৫ ১০:১৯ অপরাহ্ন

সাবেক সচিব এ জেড এম শামসুল আলম মারা গেছেন
ছবি: সংগৃহীত

সরকারের সাবেক সচিব, প্রাক্তন সিএসপি, এ জেড এম শামসুল আলম ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহ ওয়া ইন্নাইলাইহি রাজিউন।  
তিনি বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের সাবেক রেক্টর ছিলেন।  এছাড়া তিনি ইসলামিক ফাউন্ডেশনের সাবেক মহাপরিচালক পরে আল আরাফাহ ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা ছিলেন। তিনি বিভিন্ন বিষয়ে প্রচুর লিখেছেন।
সাভারে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের রেক্টর থাকা কালে বিপিএটিসি'র প্রায় পাঁচ কিলোমিটার সুদীর্ঘ ওয়াকওয়ে তিনি স্বেচ্ছাশ্রমের মাধ্যমে নির্মাণ করেছিলেন।
স্যারের সংগে প্রথম পরিচয় হয় ১৯৮৮ সালে চট্টগ্রাম কালেক্টরেট ভবনে যখন আমি ইউএনও বাশখালী পদে কাজ করছিলাম। স্যারের বইগুলো বিশেষ করে এডমিনিস্ট্রেশন এন্ড এথিকস থেকে প্রচুর উদাহরন বিভিন্ন সময়ে শিক্ষনীয় হিসেবে উল্লেখ করেছি। 
মহান রাব্বুল আলামীন তাঁকে জান্নাতুল ফেরদৌসের বাসিন্দা  হিসেবে কবুল করুন আমীন।




সাতদিনের সেরা খবর

জাতীয় - এর আরো খবর

তিন মন্ত্রণালয়ে সচিবের দায়িত্বে রদবদল

তিন মন্ত্রণালয়ে সচিবের দায়িত্বে রদবদল

২৬ জুলাই, ২০২৫ ১০:১৯ অপরাহ্ন