শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ঢাবির চারটি পুনর্গঠিত ইউনিটে ভর্তি পরীক্ষা ২০২২-২০২৩ শিক্ষাবর্ষ থেকে

    নিজস্ব প্রতিবেদক

    ১৬ ফেব্রুয়ারী, ২০২২ ১০:১৭ অপরাহ্ন

    ঢাবির চারটি পুনর্গঠিত ইউনিটে ভর্তি পরীক্ষা ২০২২-২০২৩ শিক্ষাবর্ষ থেকে

    ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল ইতোমধ্যে প্রকাশিত হয়েছে এবং শিক্ষার্থীরা পূর্বের ন্যায় বিদ্যমান ৫টি ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের মানসিক প্রস্তুতি নিচ্ছে বিধায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এবছর ‘ঘ’ ইউনিট বহাল রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর ফলে এই শিক্ষাবর্ষে ‘ক,খ, গ, ঘ এবং চ’ এই ৫টি ইউনিটেই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

    বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকালে অনুষ্ঠিত ডিন্স কমিটির বিশেষ সভার সুপারিশের আলোকে বিকেলে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত সাধারণ ভর্তি কমিটির এক বিশেষ সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সভায় সভাপতিত্ব করেন।

    পূর্ববর্তী সাধারণ ভর্তি কমিটির বিশেষ সভার (৭ ফেব্রুয়ারি ২০২২)  সিদ্ধান্তের আলোকে আগামী ২০২২-২০২৩ শিক্ষাবর্ষ থেকে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা পুনর্গঠিত ৪ টি ইউনিটের মাধ্যমে অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার পুনর্গঠিত ৪ টি ইউনিট হলো: (১) কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট (২) বিজ্ঞান ইউনিট (৩) ব্যবসায় শিক্ষা ইউনিট এবং (৪) চারুকলা ইউনিট। উল্লেখ্য, বিজ্ঞান ও বিজনেস স্টাডিজ ইউনিটের ভর্তিচ্ছু শিক্ষার্থীরা বিভাগ/ইউনিট পরিবর্তনের জন্য ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান’ ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে। এছাড়া, মানবিক শাখার শিক্ষার্থীরা বিজ্ঞান বা বাণিজ্য বিষয়ে ভর্তির জন্য ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান’ ইউনিটের ভর্তি পরীক্ষার সাথেই গণিত/পরিসংখ্যান অথবা অর্থনীতি/হিসাব বিজ্ঞান অথবা পূর্বশর্তযুক্ত যে কোন বিষয়ে পরীক্ষা দিতে পারবে।

    সভায় সময়, শ্রম ও অর্থ সাশ্রয়ের জন্য উন্নত বিশ্বের বিশ্ববিদ্যালয়সমূহের মতো ভবিষ্যতে একটি মাত্র স্ট্যান্ডার্ডাইজড টেস্টের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির বিষয়ে ভাবার জন্য ডিনবৃন্দকে পরামর্শ দেয়া হয়।

    সভায় প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান এবং বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক উপস্থিত ছিলেন।




    সাতদিনের সেরা খবর

    শিক্ষা - এর আরো খবর

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    ১৬ ফেব্রুয়ারী, ২০২২ ১০:১৭ অপরাহ্ন

    সাত কলেজ দেখভালে ঢাবি’র মধ্যে আলাদা ব্যবস্থা

    সাত কলেজ দেখভালে ঢাবি’র মধ্যে আলাদা ব্যবস্থা

    ১৬ ফেব্রুয়ারী, ২০২২ ১০:১৭ অপরাহ্ন

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    ১৬ ফেব্রুয়ারী, ২০২২ ১০:১৭ অপরাহ্ন

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    ১৬ ফেব্রুয়ারী, ২০২২ ১০:১৭ অপরাহ্ন