শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • প্রবাসীদের স্বজনদের জন্য শাহজালালে ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

    নিজস্ব প্রতিবেদক

    ১৫ নভেম্বর, ২০২৪ ১২:২০ পূর্বাহ্ন

    হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী যাত্রী এবং তাদের স্বজনদের জন্য ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। 
     
    বৃহস্পতিবার সন্ধ্যায় আজারবাইজান থেকে দেশে ফিরে প্রধান উপদেষ্টা এ লাউঞ্জ উদ্বোধন করেন।
     
    এর আগে তিনি আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত বৈশ্বিক জলবায়ু সম্মেলনে যোগদান শেষে আজ সন্ধ্যা ৮টায় দেশে ফেরেন। 
     
    ওয়েটিং লাউঞ্জের উদ্ধোধন করে অধ্যাপক ইউনূস বলেন, আজারবাইজান যাবার পথে প্রবাসীদের জন্য বিমানবন্দরে একটি লাউঞ্জ উদ্বোধন করে গিয়েছিলাম। এ লাউঞ্জটা প্রবাসীদের জন্য ডেডিকেটেড, যাতে তাদের পথে পথে ঘুরতে না হয়। বিদেশ যাওয়া এবং ফেরার সময় যেন তারা এটি আরামে ব্যবহার করতে পারেন। আর আজ প্রবাসীর স্বজনদের জন্য ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন করা হলো। 


    প্রধান উপদেষ্টা বৃহস্পতিবার প্রবাসীর পরিবার পরিজনের জন্য কেবল এর যাত্রা শুরু হলো উল্লেখ করে এই ওয়েটিং লাউঞ্জকে কিভাবে আরো আরামদায়ক ও স্বস্তিদায়ক করা যায়, সেজন্য প্রবাসীদের স্বজনদেরকে তাদের মতামত ও পরামর্শ দেওয়ার আহ্বান জানান।
     
    'প্রবাসীর স্বজনদের জন্য এই লাউঞ্জ উদ্বোধন করতে পেরে আমরা খুবই আনন্দিত' বলে উল্লেখ  করেন তিনি।
     
    প্রধান উপদেষ্টা ওয়েটিং লাউঞ্জে উপস্থিত প্রবাসীর স্বজনদের সঙ্গে কথা বলেন।
     

    বিমানবন্দরের মাল্টিলেভেল কার পার্কিং এলাকার দ্বিতীয় তলায় এই প্রশস্ত ও আরামদায়ক ওয়েটিং লাউঞ্জের ব্যবস্থা করা হয়েছে।
     
    এছাড়া নতুন লাউঞ্জটিতে নির্ধারিত অপেক্ষমাণ কক্ষ, বেবিকেয়ার কক্ষ, নারী-পুরুষের জন্য নামাজের স্থান এবং সুলভ মূল্যের ক্যাফেটেরিয়ার ব্যবস্থা করা হয়েছে। এই উদ্যোগটি সব প্রবাসী নাগরিক ও তাদের পরিবারের সদস্যদের জন্য নিবেদিত।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর