অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় শার্শা সীমান্তে ৩ নারী আটক

বেনাপোল প্রতিনিধি

১৪ নভেম্বর, ২০২৪ ০৯:৩৪ পূর্বাহ্ন

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় শার্শা সীমান্তে ৩ নারী আটক

যশোরের শার্শার রুদ্রপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে ৩ বাংলাদেশি নারীকে আটক করেছে  বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। বুধবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৬ টার দিকে তাদের আটক করার হয়। এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারিনি বিজিবি।

আটককৃতরা হলেন, মৃত আলম হাওলাদারের মেয়ে শারমিন আক্তার (৫৩), কামরুল হাসানের মেয়ে তানজিলা আক্তার (১৬) ও সানজিদা আক্তার (১৫)। তারা কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার আব্দুল হাদী এলাকার বাসিন্দা। 

রুদ্রপুর ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার রবিউজজামান জানান, গোপন সংবাদে তারা জানতে পারেন বুধবার সকালে  রুদ্রপুর সীমান্ত দিয়ে তিন নারী অবৈধভাবে ভারতে যাবে। এমন সংবাদের ভিত্তিতে রুদ্রপুর ক্যাম্পের বিজিবির একটি দল ওই সীমান্তের কাছাকাছি অবস্থান করেন। তারা জানতে পারেন তিনজন নারী সীমান্তের মাঠের মধ্যে একটি ডিপ মেশিন ঘরে অবস্থান করছে। পরে বিজিবি সেখানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন। 

খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধীনে রুদ্রপুর ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার রবিউজজামান বলেন, অবৈধভাবে ভারতের যাওয়ার সময় তিনজন বাংলাদেশি নারীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে। 
 




সাতদিনের সেরা খবর

সারাদেশ - এর আরো খবর

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

১৪ নভেম্বর, ২০২৪ ০৯:৩৪ পূর্বাহ্ন

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

১৪ নভেম্বর, ২০২৪ ০৯:৩৪ পূর্বাহ্ন