শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পিরোজপুরে দুই ক্ষুদে হাফেজকে সংবর্ধনা

    পিরোজপুর প্রতিনিধি

    ১৩ নভেম্বর, ২০২৪ ০৯:৪০ পূর্বাহ্ন

    পিরোজপুরে দুই ক্ষুদে হাফেজকে সংবর্ধনা

    স্বল্প সময়ে পবিত্র কোরআন মাজিদ হিফয সম্পন্ন করায় নাফিউল ইসলাম নিয়াজ পিতা : মশিউল আলম ও খান আহসান আহমেদ পিতা: মোঃ জাকির হোসেন খান  নামের দুই হাফেজকে সংবর্ধনা দিয়েছে হ্যাবিট্যাট ডেভেলপমেন্ট ট্রাস্ট (এইচডিটি) ও বাবুই সামাজিক  উন্নয়ন সংস্থা । 

    এ উপলক্ষে মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে এইচডিটি এর পরিচালক মেহেদী হাসান এর সভাপতিত্বে ও বাবুই সামাজিক উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা হাছিবুর রহমান এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক ইকবাল কবির। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাব সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম, প্রেসক্লাব সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদ, তানজিমুল উম্মাহ হিফজ মাদ্রাসার প্রিন্সিপাল আব্দুল হাদী।

    অনুষ্ঠান শেষে কোরআনের ওই দুই হাফেজকে ক্রেস্ট সহ বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়। সংবর্ধনাপ্রাপ্ত পিরোজপুরে তানজিমুল উম্মাহ মাদ্রাসার হাফেজ নাফিউল ইসলাম নিয়াজ আট মাস চার দিনে  ও খান আহসান আহমেদ নয় মাসে পবিত্র কুরআন মাজীদ হিফয সম্পন্ন করেন। তাদের ওস্তাদ ও পিতা-মাতা তাদের সন্তানদের জন্য জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১৩ নভেম্বর, ২০২৪ ০৯:৪০ পূর্বাহ্ন