শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • হজযাত্রীদের বিমান টিকিটে আবগারি শুল্ক ও ভ্যাট প্রত্যাহার করেছে এনবিআর

    নিজস্ব প্রতিবেদক

    ৬ নভেম্বর, ২০২৪ ০৮:১১ পূর্বাহ্ন

    হজযাত্রীদের বিমান টিকিটে আবগারি শুল্ক ও ভ্যাট প্রত্যাহার করেছে এনবিআর

    হজযাত্রীদের জন্য অভ্যন্তরীণ এবং বহির্মুখী বিমান ভাড়ার উপর আবগারি শুল্ক ও ভ্যাট প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ ছাড়া যাত্রী নিরাপত্তা ফি, এম্বারকেশন ফি ও এয়ারপোর্ট নিরাপত্তা ফির ওপর মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাটও প্রত্যাহার করা হয়েছে। 

    সোমবার এ সংক্রান্ত আদেশ জারি করেছে এনবিআর। সৌদি আরবগামী বিমান টিকিটের ওপর ৪ হাজার টাকা আবগারি শুল্ক দেয়ার বিধান ছিল। হজযাত্রীদের জন্য এটি মওকুফ করা হলো। 

    সম্প্রতি অন্তর্র্বর্তীকালীন সরকার হজ প্যাকেজ ঘোষণা করেছে যা আগের বছরের খরচের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম।

    সরকার গত ৩০ অক্টোবর আগামী বছরের জন্য দুটি পৃথক সাশ্রয়ী হজ প্যাকেজ ঘোষণা করে। স্ট্যান্ডার্ড হজ প্যাকেজ-১-এর মূল্য নির্ধারণ করা হয়েছে ৪,৭৮,২৪২ টাকা এবং স্ট্যান্ডার্ড হজ প্যাকেজ-২ বাবদ ৫,৭৫,৬৮০ টাকা, যার ফলে প্রত্যেক হজযাত্রী যথাক্রমে ১,০৯,১৪৮ টাকা এবং ১১,৭১০ টাকা সাশ্রয় করতে পারবেন।

    চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছর ৪ জুন সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। এবার বাংলাদেশ থেকে হজ পালনের সুযোগ পাবেন ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর