শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিবগঞ্জে জিম্মি দম্পতিকে উদ্ধারে গিয়ে হামলার শিকার পুলিশ

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

    ৫ নভেম্বর, ২০২৪ ০৯:১৬ পূর্বাহ্ন

    শিবগঞ্জে জিম্মি দম্পতিকে উদ্ধারে গিয়ে হামলার শিকার পুলিশ

    শিবগঞ্জে শাহবাজপুর ইউনিয়নের সালামপুর গ্রামে জিম্মি থাকা এক দম্পত্তিকে উদ্ধারে গিয়ে হামলা ও লাঞ্ছিত হয়েছেন পুলিশের একটি দল। নেতৃত্বে থাকা থানার  এস আই মেহেদি হাসানের নাম জানা গেলেও অন্য পুলিশ সদস্যদের নাম জানা যায়নি।এদিকে পুলিশের ওপর আক্রমণের  ৪৭সেকেন্ডের সামাজিক মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে   একটি আম বাগানে অর্ধশতাধিক নারী-পরুষ-শিশু চিৎকার, চেচাঁমেচি ও ছোটাছুটি করছে। দুই ব্যক্তি একদল লোক এস আই মেহেদীর ওপর হামলা করছে ও তাড়াড় করছে। অন্যান্য পুলিশেরা তাকে রক্ষা করা চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি। 

    জন প্রতিনিধি ও স্থানীয় এলাকবাসী জানান, শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের বিশ্বনাথপুর মিয়াপাড়া গ্রামের আনারুল ইসলামের মেয়ের সঙ্গে বিয়ে হয় শাহবাজপুর ইউনিয়নের সালামপুর গ্রামের সাহেব আলীর ছেলে বেলালের। পরে স্বামী-স্ত্রীর বনিবনা না হওয়ায় শনিবার (২ নভেম্বর) মেয়েপক্ষের লোকজন ছেলে পক্ষের বাড়িতে গেলে আটকে রাখে। তবে ছেলে পক্ষ আটকে রাখার ঘটনাটি অস্বীকার করেন।পরদিন মেয়ে পক্ষের লোকজনকে ছেলে পক্ষ জিম্মি করে রেখেছে বলে থানায় অভিযোগ করেন।  

    রোববার (৩ নভেম্বর) বিকেলে ঘটনাস্থলে আসেন শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক মেহেদী হাসানের নেতৃত্বে ৫ পুলিশসদস্য ঘটনা স্থলে গেলে এ ঘটনা ঘটে। তবে পুলিশকে পেটানোর বিষয়টি অস্বীকার করেছেন চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার রেজাউল করিম। তবে মারধরের বিষয়টি অস্বীকার করে করে শিবগঞ্জথানার উপ-পরিদর্শক (এস আই) মেহেদি হাসান বলেন, আমাদের মারধর করা হয়নি। আমি পা পিচ্ছিলে পড়ে গিয়েছিলাম। পরে আটকে থাকা ব্যক্তিদের উদ্ধার করে নিয়ে এসেছি। 




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ৫ নভেম্বর, ২০২৪ ০৯:১৬ পূর্বাহ্ন