শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পুলিশের উপর হামলা করে আসামী ছিনতাই, ওসিসহ ৭ পুলিশ সদস্য ক্লোজড

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

    ৫ নভেম্বর, ২০২৪ ০৯:১০ পূর্বাহ্ন

    পুলিশের উপর হামলা করে আসামী ছিনতাই, ওসিসহ ৭ পুলিশ সদস্য ক্লোজড

    চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পুলিশের উপর হামলা করে আসামী ছিনিয়ে নেওয়ার ঘটনায় ওসিসহ ৭ পুলিশ সদস্যকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। রোববার (৩ নভেম্বর) রাতে জেলা পুলিশ সুপার মো. রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন। 

    ক্লোজডকৃত পুলিশ সদস্যরা হলেন, গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম, তিন উপ-পরিদর্শক (এসআই) তারিফ, দেলোয়ার ও আবুল কালাম আজাদ এবং চার কনস্টেবল নেফাউর, আনিস, শামীম ও মানিক।  

    পুলিশ সুপার রেজাউল করিম জানান, গত ৩১ অক্টোবর সন্ধ্যায় উপজেলার বাঙ্গাবাড়ি সন্তোষপুর বাজারে আদালতের ওয়ারেন্টভুক্ত আসামী আওয়ামীলীগ নেতা মিন্টু রহমানকে গ্রেফতার করতে যায় পুলিশের ৮ সদস্য। এসময় ওই আওয়ামীলীগ নেতার কর্মী-সমর্থকরা পুলিশের উপর হামলা করে তাকে ছিনিয়ে নিয়ে যায়। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হয়। এ ঘটনায় যথেষ্ট প্রস্তুতি ও অপেশাদার আচরণ এবং দায়িত্ব পালনে অবহেলার কারনে শাস্তিমূলক এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

    তিনি আরও জানান, নতুন ওসি হিসেবে গোমস্তাপুর থানায় পদায়ন করা হয়েছে সদর সার্কেল অফিসের কর্মকর্তা খাইরুল বাশারকে। প্রসঙ্গত, আসামী ছিনিয়ে নেওয়ার ওই ঘটনায় পরে পুলিশ ১৩ জনকে গ্রেফতার করে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ৫ নভেম্বর, ২০২৪ ০৯:১০ পূর্বাহ্ন