শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • যৌথ বাহিনীর অভিযান: সাবেক অতিরিক্ত সচিবের বাসা থেকে বৈদেশিক মুদ্রাসহ কোটি টাকা জব্দ

    নিজস্ব প্রতিবেদক

    ৫ নভেম্বর, ২০২৪ ০৮:৪২ পূর্বাহ্ন

    যৌথ বাহিনীর অভিযান: সাবেক অতিরিক্ত সচিবের বাসা থেকে বৈদেশিক মুদ্রাসহ কোটি টাকা জব্দ

    পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আমজাদ হোসেন এবং তার ছেলেকে আটক করা হয়েছে। রোববার রাতে, যৌথবাহিনীর অভিযানে তাদের বাসা থেকে বিপুল পরিমাণ দেশি-বিদেশি নগদ অর্থ এবং মূল্যবান সামগ্রী জব্দ করা হয়েছে।

    রোববার রাতে, উত্তরা- ১১ নম্বর সেক্টরের ৩৩ নম্বর বাড়িতে অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে রাত ১০টায় শুরু হয় অভিযান। চার ঘণ্টা পর তাদের আটক করা হয়। এছাড়া তার বাসা থেকে নগদ এক কোটি সাড়ে ৯ লাখ টাকা, বেশকিছু বৈদেশিক মুদ্রা, ১১টি আইফোন এবং ব্র্যান্ডের মূল্যবান ঘড়ি জব্দ করা হয়।

    ২০২০ সালে, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত থেকেই, অবসর নেন আমজাদ হোসেন খান। তার গ্রামের বাড়ি গাজীপুর সদরে। পুলিশের পক্ষ থেকে জানানো হয় তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর