শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • চুক্তিভিত্তিক সকলনিয়োগ বাতিল করতে হবে: ইসলামী আন্দোলন 

    জাগো কণ্ঠ ডেস্ক

    ২৩ অক্টোবর, ২০২৪ ১০:৪৭ পূর্বাহ্ন

    চুক্তিভিত্তিক সকলনিয়োগ বাতিল করতে হবে: ইসলামী আন্দোলন 

    ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেন, বিগত সরকারের আমলে নিয়োগ দেয়া চুক্তিভিত্তিক সকল নিয়োগ বাতিল করতে হবে। তাদের স্থানে মেধাবী নতুনদের নিয়োগ নিশ্চিত করতে হবে। তাতে নতুনদের কর্মসংস্থান হবে এবং বেকারত্ব নিরসন হবে। শিক্ষিত তরুণদের কর্মহীন রেখে চুক্তিভিত্তিক নিয়োগ কোনভাবেই গ্রহণযোগ্য নয়। অভিজ্ঞতার দোহাই দিয়ে চুক্তিভিত্তিক নিয়োগের মাধ্যামে দলীয় লোকদের নিয়োগ দিয়ে জনপ্রশাসনের প্রতিটা সেক্টরে স্বৈরশাসন কায়েম করেছে। যোগ্যদের উপেক্ষা করে দল দাস অযোগ্যদের প্রমোশন দিয়েছে। এখন তাদের সাগরসম চুরি আর লুটপাটের খবর গণমাধ্যমে প্রকাশ হচ্ছে। এই চোরদের রদবদল মানে এক খেতের ঘাস খাওয়া শেষে আরেক খেতের ঘাস খেতে দেওয়া। পূর্ব অভিজ্ঞতার কারণে তারা ঘুষ, দুর্নীতি, চুরি ও লুটপাট আরো বেশি করে।

    গতকাল সন্ধ্যায় রাজধানী উত্তরের ভাটারাস্থ নগর উত্তর কার্যালয়ে "বৈষম্যহীন কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় রাসূল সা. এর জীবনাদর্শ" শীর্ষক জাতীয় সীরাত সম্মেলন বাস্তবায়ন কমিটির সভায় সভাপতির বক্তব্য তিনি এসব কথা বলেন।
    সভায় অন্যন্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন মুফতি মোঃ মাছউদুর রহমান, মুফতি নিজাম উদ্দিন, মুফতী হাবিবুল্লাহ, মোঃ খসরু, হাফেজ নাজমুল হাসান প্রমুখ।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর