শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • গাইবান্ধায় ইউপি সদস্য মোস্তাক হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

    গাইবান্ধা প্রতিনিধি

    ২২ অক্টোবর, ২০২৪ ১০:০০ পূর্বাহ্ন

    গাইবান্ধায় ইউপি সদস্য মোস্তাক হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

    গাইবান্ধা সদর উপজেলা খোলাহাটি ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সদস্য মোস্তাক আলী হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতার দাবীতে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 


    সোমবার (২১ অক্টোবর) বিকেল ৩টার দিকে উপজেলার দারিয়াপুর হাটের চারমাথায় এ বিক্ষোভ সমাবেশ করেছে সচেতন এলাকাবাসী। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, দারিয়াপুর জামে মসজিদের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সাংস্কৃতিক জোট দারিয়াপুর শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল, হাজী ওসমান গণি, কলেজ শিক্ষক ময়নুল কবীর মন্ডল, ব্যবসায়ী এ্যাসোসিয়েশনের সদস্য মোহাম্মদ আলী মুংলু, সাবেক ইউপি সদস্য সাখাওয়াত মাহমুদ দুখা ও আলী আজম প্রমুখ। 


    সমাবেশে বক্তব্যরা, ইউপি সদস্য মোস্তাক আলী হত্যাকান্ডে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও বিচার দাবী করেন। ১৮ দিন অতিবাহিত হলেও এখনও পুলিশের কোনো তৎপরতা লক্ষ্য করা যায়নি যা অত্যন্ত দুঃখজনক। তারা আরো বলেন, এই হত্যাকান্ডের বিচার না হলে এলাকায় খুনিারা উৎসাহিত হবে। সম্প্রীতি সহবস্থান নষ্ট হবে। খুনিদের অবিলম্বে গ্রেফতার করা না হলে তারা বৃহত্তর কর্মসূচি দেয়ারও হুঁশিয়ারী দেন।  


    উল্লেখ্য; গত ৩ অক্টোবর রাত আড়াইটার দিকে দারিয়াপুর বন্দরের উত্তরে ইটভাটা সংলগ্ন দারিয়াপুর-ধর্মপুর সড়কের পাশের ডোবা থেকে তার মরদেহ পাওয়া যায়। 




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২২ অক্টোবর, ২০২৪ ১০:০০ পূর্বাহ্ন