শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • মানিকগঞ্জে বিএনপি নেতা পিন্টুর স্মরণে দোয়া মাহফিল 

    মানিকগঞ্জ প্রতিনিধি

    ২২ অক্টোবর, ২০২৪ ০৯:০৭ পূর্বাহ্ন

    মানিকগঞ্জে বিএনপি নেতা পিন্টুর স্মরণে দোয়া মাহফিল 

    বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানিকগঞ্জ জেলা শাখার পরিবেশ বিষয়ক সম্পাদক মরহুম লতিফুল করিম পিন্টুর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

    সোমবার (২১ অক্টোবর) বাদ জহুর  স্থানীয় কোর্ট মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে বিএনপি নেতৃবৃন্দ ছাড়াও অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শরিক হন। 

    স্মৃতিচারণ বক্তব্যে মানিকগঞ্জ পৌর বিএনপি'র সাংগঠনিক সম্পাদক সরকারি দেবেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি অ্যাডভোকেট মো. বজলুর রহমান বলেন, বহু দলীয় গণতন্ত্রের প্রবর্তক কালজয়ী রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে পিন্টু ভাই আমৃত্যু বিএনপি'র সক্রিয় রাজনীতি করেছেন। তিনি ছিলেন দল মত নির্বিশেষে সকলের কাছে একজন প্রিয় ব্যক্তি। যিনি মানুষের কল্যাণে সারা জীবন নিবেদিত প্রাণ হয়ে কাজ করেছেন।
    জেলা বিএনপি'র সাবেক আহ্বায়ক এডভোকেট জামিলুর রশিদ খান বলেন, ফ্যাসিবাদী হাসিনা সরকারের অপশাসনের বিরুদ্ধে যেকোনো আন্দোলন সংগ্রামে পিন্টু অগ্রণী ভূমিকা পালন করেছেন। সদা হাস্যজ্জল সদ্যপ্রয়াত এই নেতার আত্মার মাগফিরাত কামনা এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। 

    দোয়া মাহফিলে দৈনিক দিনকালের মানিকগঞ্জ জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম, দৈনিক আমার বার্তার জেলা প্রতিনিধি এস এম আলমগীর, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি মোঃ কাবুল উদ্দিন খান, দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি মো. নুরুজ্জামান, এডভোকেট শহিদুল হক রতন, অ্যাডভোকেট মহিউদ্দিন স্বপন প্রমূখ উপস্থিত ছিলেন। 
    স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও এলাকাবাসী কর্তৃক আয়োজিত দোয়া মাহফিলে পিন্টুর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। 

    বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়া ও তার পরিবারের নিহত সকল সদস্য এবং ২৪ এর গণঅভ্যুত্থানে বীর শহীদদের আত্মাার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মাহফিল শেষে তবারক বিতরণ করা হয়।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২২ অক্টোবর, ২০২৪ ০৯:০৭ পূর্বাহ্ন