শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পাইকগাছায় মসজিদের দানীয় ছাগল বিক্রি নিয়ে সংঘর্ষ ; নিহত ১ আহত ৩ 

    পাইকগাছা, খুলনা প্রতিনিধি

    ১৯ অক্টোবর, ২০২৪ ০৮:৪৬ পূর্বাহ্ন

    পাইকগাছায় মসজিদের দানীয় ছাগল বিক্রি নিয়ে সংঘর্ষ ; নিহত ১ আহত ৩ 

    খুলনার পাইকগাছায় মসজিদের দানীয় ছাগল বিক্রি নিয়ে সংঘর্ষে এক মুসল্লী নিহত হয়েছে। এঘটনায় কমপক্ষে ৩ জন আহত হয়েছে। শুক্রবার জুম্মার নামাজ শেষে উপজেলার শ্যামনগর পশ্চিম পাড়া জামে মসজিদে এ মারামারি ও সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

    থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার কপিলমুনি ইউনিয়নের শ্যামনগর পশ্চিম পাড়া জামে মসজিদে স্থানীয় এক ব্যক্তি ছাগল দান করে। জুম্মার নামাজ শেষে মসজিদ কমিটির পক্ষ থেকে দানীয় ছাগলটি বিক্রির পদক্ষেপ নেন। নগদ ছাড়া বাকি বিক্রয় হবে বলে মসজিদ কমিটি থেকে ঘোষণা করা হলে এনিয়ে উপস্থিত ক্রেতা দুপক্ষের  মুসুল্লি তর্ক বির্তকের এক পর্যায়ে মারামারি ও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে কয়েকজন আহত হয়। পরে  তাদের কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক শ্যামনগর গ্রামের মৃত মোসলেম গাজীর ছেলে ফজর আলী গাজী (৫৫) কে মৃত ঘোষণা করেন। আহত অন্যান্যরা হলেন ফজর আলীর জামাই শাহীন (৪০), মোস্তফা গাজী (৪৫)  ও তার ছেলে বুলবুল গাজী(২২)। 

    এব্যাপারে থানার চলতি দায়িত্বে থাকা ওসি তুষার কান্তি দাশ বলেন মারপিটের ঘটনায় ফজর আলী গুরতর জখম ও আঘাতপ্রাপ্ত হয়,  হাসপাতালে নেওয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছি।  নিহতের সুরুত হাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে থানা পুলিশের এ কর্মকর্তা জানিয়েছেন। 




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১৯ অক্টোবর, ২০২৪ ০৮:৪৬ পূর্বাহ্ন