শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ভারত থেকে বেনাপোল দিয়ে ৫ ৯৩ টন কাঁচামরিচ আমদানি 

    বেনাপোল প্রতিনিধি

    ১৬ অক্টোবর, ২০২৪ ০৮:৫৫ পূর্বাহ্ন

    ভারত থেকে বেনাপোল দিয়ে ৫ ৯৩ টন কাঁচামরিচ আমদানি 

    গত দুই দিনে ভারত থেকে বেনাপোল দিয়ে ৫৯৩ মেট্রিক টন কাঁচামরিচ আমদানি হয়েছে।  আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় ভারত থেকে আমদানি হয়েছে ১০ টন ৯৫৬ কেজি কাচাঁমরিচ। সোমবার (১৪ অক্টোবর) সন্ধ্যা পর্যন্ত ভারত থেকে ৫৮১ মেট্রিক টন ৯৭০ কেজি কাচাঁ মরিচ আমদানি হয়। এ নিয়ে গত দুইদিনে আমদানি হয়েছে ৫৯৩ মেট্রিক টন। 
    বেনাপোল কাস্টমস সুত্র জানায়, দেশের ২৮ জন আমদানিকারক সোমবার প্রায় ৩ কোটি ৩৪ লাখ টাকা মূল্যে ভারত থেকে কাঁচামরিচ আমদানি করা হয়। প্রতিটনের আমদানি মূল্য ৬০ হাজার টাকা। আমদানি শুল্ক প্রায় ৩৬ হাজার টাকা হিসাবে প্রতি কেজি কাঁচামরিচের আমদানি মূল্য ৬০ টাকা শুল্ককর ৩৬ টাকা পড়েছে।

    উচ্চ মূল্যের কাঁচা মরিচের বাজার সামাল দিতে ভারত থেকে ৫৯৩ মেট্রিন টন কাঁচামরিচ আমদানি হয়েছে। দুর্গাপুজার কারণে  গত ৫ দিন বেনাপোল ও পেট্রাপোল বন্দর বন্ধ ছিল। গতকাল সোমবার বন্দর সচল হওয়ায় পরই ভারত থেকে ৫০ ট্রাকে আমদানি হয়েছে ৫৮১ মেট্রিক টন ৯৭০ কেজি কাঁচামরিচ। শুল্ককরাদি পরিশোধ করে বেনাপোল বন্দর থেকে আমদানিকারকরা ডেলিভারি নিয়েছে কাঁচামরিচের এই বিশাল চালান। 

    বেনাপোল কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার রবিন্দ্র সিংহ জানান, আজ মঙ্গলবার সন্ধ্যায় এক ট্রাকে ১ মেট্রিক টন ৯৫৬ কেজি কাঁচামরিচ আমদানি হয়েছে। গতকাল সোমবার ৫০ টি  ট্রাকে করে ৫৮১ টন ৯৭০ কেজি কাচাঁমরিচ আমদানি হয়। শুল্ক করাদি পরিশোধ সাপেক্ষে কাঁচামরিচের চালানগুলো দ্রুত খালাশ দেওয়া হয়েছে। 
     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১৬ অক্টোবর, ২০২৪ ০৮:৫৫ পূর্বাহ্ন