শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেফতার

    নিজস্ব প্রতিবেদক

    ১৫ অক্টোবর, ২০২৪ ০৭:২৩ পূর্বাহ্ন

    সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেফতার

    সাবেক কৃষিমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাককে গ্রেফতার করেছে গোয়েন্দা  পুলিশ (ডিবি)। 
    ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ- পুলিশ কমিশনার মুহাম্মদ  তালেবুর রহমান সোমবার রাতে এক ক্ষুদে  বার্তায় এতথ্য নিশ্চিত করেছেন।

    এতে বলা হয়, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর নিউ ইস্কাটন এলাকা থেকে আব্দুর রাজ্জাককে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে।  

    টাঙ্গাইল-১ (ধনবাড়ী-মধুপুর) আসনে টানা পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ড. মো. আব্দুর রাজ্জাক। আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত তিনি খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেন। পরে ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হন। এরপর ২০১৯ সালে চতুর্থ মন্ত্রিসভায় তিনি কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর মন্ত্রিত্ব পাননি তিনি।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর