শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • তাঁতীবাজার পূজা মণ্ডপ এলাকায় ছিনতাইকারীদের চুরিকাঘাতে পাঁচজন আহত

    নিজস্ব প্রতিবেদক

    ১২ অক্টোবর, ২০২৪ ০৮:৫৭ পূর্বাহ্ন

    তাঁতীবাজার পূজা মণ্ডপ এলাকায় ছিনতাইকারীদের চুরিকাঘাতে পাঁচজন আহত

    ১১ অক্টোবর ২০২৪, শুক্রবার রাত আনুমানিক ০৮০০ ঘটিকার সময় রাজধানীর তাঁতীবাজার ১৭ নং পূজা মণ্ডপের পেছনে একদল ছিনতাইকারী পূজা মণ্ডপে আসা এক নারীর গলার চেইন ছিনতাই এর চেষ্টা করে। এ সময় ঐ নারীর চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে আসলে ছিনতাইকারীরা চাকু দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। এতে ঘটনাস্থলে পাঁচ জন আহত হয়। আহতদের মধ্যে কারো হাতে, কারো গলায়, কারো বুকে আঘাত লাগে। পরবর্তীতে স্থানীয় জনসাধারণের সহায়তায় পুলিশ তিন ছিনতাইকারীকে আটক করে। আটককৃতদের কাছ থেকে একটি চাকু ও একটি চেইন এবং ঘটনাস্থল হতে তরল পদার্থ ভর্তি একটি বোতল উদ্ধার করা হয়েছে। আহতদের চিকিৎসার জন্য পুলিশের সহায়তায় মিডফোর্ট হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
    বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

    ডিএমপি ডিসি(মিডিয়া এ্যান্ড পিআর) থেকে এ তথ্য জানানো হয়েছে।
     




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর