শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • সাবেক এমপি মহিবুর ওরফে বোমা মানিক গ্রেফতার

    নিজস্ব প্রতিবেদক

    ৯ অক্টোবর, ২০২৪ ০৮:২১ পূর্বাহ্ন

    সাবেক এমপি মহিবুর ওরফে বোমা মানিক গ্রেফতার

    সুনামগঞ্জ সদর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলা ও আক্রমনের ঘটনায় সাবেক এমপি (সুনামগঞ্জ-৫) মহিবুর রহমান মানিক ওরফে বোমা মানিককে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব। 


    র‌্যাব সদর দফতরের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্ণেল মুনীম ফেরদৌস বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
    তিনি বলেন, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে মহিবুর রহমান মানিক ওরফে বোমা মানিককে গ্রেফতার করেছে র‌্যাব। তার বিরুদ্ধে সুনামগঞ্জ সদর থানায় বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন পরবর্তী সময়ে একটি মামলা দায়ের করা হয়। 


    গ্রেফতারকৃত মহিবুর রহমানকে ডিবি কার্যালয় ঢাকায় হস্তান্তর করার কার্যক্রম চলমান রয়েছে বলে জানান তিনি।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর