শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • খালেদা জিয়াকে হত্যাচেষ্টার অভিযোগে শেখ হাসিনাসহ ১১৩ জনের বিরুদ্ধে মামলা

    নিজস্ব প্রতিবেদক

    ৫ অক্টোবর, ২০২৪ ০৯:৩৮ পূর্বাহ্ন

    খালেদা জিয়াকে হত্যাচেষ্টার অভিযোগে শেখ হাসিনাসহ ১১৩ জনের বিরুদ্ধে মামলা

    বেগম খালেদা জিয়াকে হত্যাচেষ্টার অভিযোগে শেখ হাসিনাসহ ১১৩ জনের বিরুদ্ধে রাজধানীর গুলশান থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ২০১৩ সালের ২৯ ডিসেম্বর বিএনপির ‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচিতে বাধা এবং দলটির চেয়ারপারসন খালেদা জিয়াকে হত্যা চেষ্টার অভিযোগে শুক্রবার বিকেলে জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য শরিফুল ইসলাম শাওন বাদী হয়ে এই মামলা দায়ের করেন। 

    গুলশান থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ রাজু বাসসকে  মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মামলায় ১১৩জন আসামী রয়েছে, সফটওয়্যারে একেকজনের তথ্য ইনপুট দেয়ার কারণে মামলা রেকর্ড হতে সময় লাগছে।’ তবে মামলা রেকর্ড হচ্ছে এটা কনফার্ম।

    পুলিশ জানায়, মামলায় অভিযোগ আনা হয়, ২০১৩ সালের ২৯ ডিসেম্বর তৎকালীন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার গুলশানের বাসা ফিরোজার সামনে বেশ কিছু বালুভর্তি ট্রাক রেখে প্রতিবন্ধকতা তৈরি করা হয়। ওইদিন তিনি বিএনপি ঘোষিত ‘মার্চ ফর ডেমোক্রোসি’ কর্মসূচিতে অংশ নিতে পারেননি। দীর্ঘদিন সাবেক প্রধানমন্ত্রীর বাসার সামনে বালুভর্তি ট্রাক রেখে তাকে গৃহবন্দি এবং তাকে হত্যার চেষ্টা করা হয়।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর