শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার দাবি শিক্ষকদের

    নিজস্ব প্রতিবেদক

    ৪ অক্টোবর, ২০২৪ ০৮:৪৪ অপরাহ্ন

    শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার দাবি শিক্ষকদের

    বেসরকারি কলেজ শিক্ষক ও অধ্যক্ষ জোটের নেতারা শিক্ষার মান বৃদ্ধির লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার দাবি জানিয়েছেন। বাংলাদেশ অধ্যক্ষ পরিষদের সভাপতি অধ্যাপক মো. মাজহারুল হান্নান বলেন, আমরা শিক্ষা প্রতিষ্ঠানে দক্ষ শিক্ষক নিয়োগ চাই।

    বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি ও বাংলাদেশ অধ্যক্ষ পরিষদ আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এ দাবি জানান।
    মেধাবী শিক্ষকদের শিক্ষাপ্রতিষ্ঠানে পদোন্নতি দেওয়ার দাবি জানিয়ে তারা বলেন, রাজনৈতিক প্রভাবে শিক্ষকরা স্বাধীনভাবে শিক্ষাপ্রতিষ্ঠানে কাজ করতে পারেন না।

    তারা বলেন, রাজনৈতিক প্রভাবের ঘটনা সব সরকারের আমলেই ঘটে থাকে, এই প্রথা বন্ধ করতে হবে।
    শিক্ষকরা সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের সমতুল্য বেসরকারি শিক্ষকদের বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধি, সরকারি কলেজের মতো বেসরকারি প্রতিষ্ঠানের জনবল কাঠামো সংস্কার ও পূর্ণাঙ্গ পেনশন ব্যবস্থা চালু করাসহ ৯ দফা দাবি তুলে ধরেন।

    সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধ্যক্ষ পরিষদের সভাপতি অধ্যাপক মো. মাজহারুল হান্নানের সঞ্চালনায় বক্তব্য পাঠ করেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ মো. ইসহাক হোসেন, অধ্যক্ষ রেজাউল করিম, অধ্যক্ষ শহীদুন নাহার, অধ্যাপক লিয়াকত আলী, অধ্যাপক সৈয়দ মুহাম্মদ ইউনুস, অধ্যাপক ইলিম মো. নাজমুল হোসেন, অধ্যাপক রফিকা আফরোজ ও অধ্যাপক জহির উদ্দিন আজম উপস্থিত ছিলেন।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর