শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • বিদেশি পর্যটকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজীকরণের আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার

    নিজস্ব প্রতিবেদক

    ১ অক্টোবর, ২০২৪ ১২:২৪ পূর্বাহ্ন

    বিদেশি পর্যটকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজীকরণের আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার

    স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বিদেশি পর্যটকদের জন্য বাংলাদেশের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, ‘পর্যটন আমাদের দেশের অন্যতম সম্ভাবনাময় খাত। বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে তাদের জন্য ভিসা প্রক্রিয়া সহজীকরণ করা হবে। প্রয়োজনে আন্ত:মন্ত্রণালয় সভা করে এ সংক্রান্ত নীতিমালা পরিবর্তনের পদক্ষেপ নেওয়া হবে।’

    উপদেষ্টা আজ দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ডা. ওয়ালি তাসার উদ্দিনের নেতৃত্বে ২৬ সদস্যের ইউরোপ বাংলাদেশ ফেডারেশন অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (ইবিএফসিআই)  প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে এ আশ্বাস দেন।
    স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, অনিবাসী বাংলাদেশিরা (এনআরবি) আমাদের সম্পদ। বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এদেশ আমাদের আপনাদের সবার। সবাই মিলে এদেশকে গড়তে হবে। 

    তিনি এসময় বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনতে অনিবাসী বাংলাদেশিদের সহযোগিতাও কামনা করেন।
    উপদেষ্টা আরও বলেন, কৃষি আমাদের অর্থনীতির চালিকাশক্তি। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত বাংলাদেশের কৃষি খাতে সবচেয়ে বেশি উন্নতি ও অগ্রগতি সাধিত হয়েছে। 
    তিনি অনিবাসী বাংলাদেশিদের কৃষি যান্ত্রিকীকরণে প্রয়োজনীয় সহযোগিতাসহ কৃষি খাতে বিনিয়োগেরও আহ্বান জানান। 




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর