শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পায়রা বন্দরে কর্মকর্তাদের সাথে নৌপরিবহন  উপদেষ্টার মতবিনিময় 

    নিজস্ব প্রতিবেদক

    ২৩ সেপ্টেম্বর, ২০২৪ ১০:৪০ পূর্বাহ্ন

    পায়রা বন্দরে কর্মকর্তাদের সাথে নৌপরিবহন  উপদেষ্টার মতবিনিময় 

    নৌপরিবহন মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ড. এম সাখাওয়াত হোসেন বলেন, 'দেশের অর্থনীতির জন্য পায়রা একটি গুরুত্বপূর্ণ বন্দর। আমি চাই, বড় প্রকল্পে বরাদ্দের টাকা যেনো শতভাগ সদ্ব্যবহার করা হয়, সেটা নিশ্চিত করতে। ছাত্র-জনতার অভ্যুত্থানে ১ হাজারের বেশি মানুষ জীবন দিয়েছে। এই গণজাগরণ থেকে পরিবর্তন আনতে হবে, দেশে দুর্নীতি কমাতে হবে৷ সাধারণ মানুষের দুর্দশা কমাতে হবে। 

    রবিবার (২২ সেপ্টেম্বর) বিকালে পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার পায়রা বন্দর কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে বন্দর কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন এসব কথা বলেন। 

    এর আগে, পায়রা বন্দরের চলমান প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে পায়রা বন্দরে আরো বিনিয়োগের প্রয়োজনীতার কথা বলেন পায়রা বন্দর কর্তৃপক্ষের সদস্য কমডোর রাজীব ত্রিপুরা। 

    সভায় নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব (ভারপ্রাপ্ত) সঞ্জয় কুমার বণিক, চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আব্দুল্লাহ আল মামুন চৌধুরী,সদস্য পরিমল চন্দ্র বসু (যুগ্মসচিব),সদস্য ক্যাপ্টেন মোহাম্মদ জাহিদ হোসেন (ট্যাজ), ক্যাপ্টেন মোহাম্মদ জাহিদ,ক্যাপ্টেন এস এম শরিফুর রহমান (প্রকল্প পরিচালক,পাবক)সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। 

    প্রসঙ্গত, এখন পর্যন্ত পায়রা বন্দরে মোট রাজস্ব আদায় হয়েছে প্রায় ১৩২৫ কোটি টাকা। পায়রা বন্দর প্রতিষ্ঠিত হলে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীলতার ফলে দেশের জিডিপি'র প্রায় ২ শতাংশ বৃদ্ধি পাবে।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর

    তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে পিআইডি’র কর্মসূচি

    তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে পিআইডি’র কর্মসূচি

    ২৩ সেপ্টেম্বর, ২০২৪ ১০:৪০ পূর্বাহ্ন