শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বেগম খালেদা জিয়া

    নিজস্ব প্রতিবেদক

    ১৯ সেপ্টেম্বর, ২০২৪ ১২:১০ পূর্বাহ্ন

    হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বেগম খালেদা জিয়া

    বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে এক সপ্তাহ চিকিৎসা নেয়ার পর বুধবার গুলশানস্থ বাসভবন ‘ফিরোজা’য় ফিরেছেন। গত ১২ সেপ্টেম্বর বেগম খালেদা জিয়া শারিরীকভাবে অসুস্থ রোধ করলে তাঁকে আবারও হাসপাতালে নেয়া হয় এবং মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী ওই দিনই বিএনপি চেয়ারপার্সনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তির পর কেবিনে নেয়া হয়।

    হাসাপাতালে আইসিসিইউ এবং সিসিইউ সুবিধাসহ চিকিৎসা নেওায় তিনি বেশ খানিকটা সুস্থ বোধ করেন। তাই চিকিৎসকদের পরামর্শে  বেগম খালেদা জিয়া বুধবার সন্ধ্যা ৬ টা ২৫ মিনিটে এভার কেয়ার হাসপাতাল থেকে রওনা দিয়ে সন্ধ্যে ৭টা ৫ মিনিটে গুলশানে নিজ ভবন ফিরোজায় পৌঁছান। বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার বাসস’কে এ কথা জানান।

    এদিকে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও দলের চেয়ারপার্সনের ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম  হোসেন বুধবার সাংবাদিকদের জানান, দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারিরীক অবস্থা অনেকটা ভাল হওয়ায় তিনি হাসপাতাল ছেড়ে বাসায় গেছেন। সেখানেও তাঁকে হাসপাতালের মতো পংখানুপংখুভাবে চিকিৎসা দেয়া হবে।
    উন্নত চিকিৎসার জন্য বিএনপি নেত্রীকে বিদেশে নেয়া হবে কিনা জানতে চাইলে ডা. জাহিদ সাংবাদিকদের জানান, বেগম খালেদা জিয়ার সুস্থ থাকাটা অনেকটাই ওষুধ নির্ভর। তবে, বিমানে ১২/১৩ ঘন্টা জার্নির একটা ধকল রয়েছে। তিনি বলেন, ‘সেধকল সহ্য করার সক্ষমতা ফিরে পেলেই তাঁকে আমরা বিদেশে নেয়ার চেষ্টা করবো। ইতোমধ্যে আমরা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের  দু’টি হাসপাতালে কথাও বলে রেখেছি।’

    বুধবার মাঝ রাতে অর্থাৎ রাত ১টা ৪০ মিনিটে গুলশানের বাসা ‘ফিরোজা’ থেকে বিএনপি চেয়ারপার্সনকে এভারকেয়ার হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
    অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ডের অধীনে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।

    ৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস ও কিডনি জটিলতা, আর্থ্রাইটিস, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন।

    লিভার সিরোসিসে আক্রান্ত বিএনপির চেয়ারপার্সনের রক্তনালীতে অস্ত্রোপচার করা হয় গত বছরের ২৭ অক্টোবর। যুক্তরাষ্ট্র থেকে তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক এনে বেগম খালেদা জিয়ার রক্তনালীতে অস্ত্রোপচার করা হয়েছিল।
    তাঁর স্বাস্থ্য কিছুটা স্থিতিশীল হলে পাঁচ মাসের বেশি সময় হাসপাতালে তাঁকে টানা চিকিৎসা নিতে হয়েছিল।
    গত ২৫ জুন এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার হৃদযন্ত্রে পেসমেকার বাসানো হয়।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর

    তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে পিআইডি’র কর্মসূচি

    তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে পিআইডি’র কর্মসূচি

    ১৯ সেপ্টেম্বর, ২০২৪ ১২:১০ পূর্বাহ্ন