শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে ১০০ কোটি টাকা অনুদান 

    নিজস্ব প্রতিবেদক

    ১৭ সেপ্টেম্বর, ২০২৪ ১১:৩০ অপরাহ্ন

    জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে ১০০ কোটি টাকা অনুদান 

    জুলাই গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের পুনর্বাসন এবং চিকিৎসা সহায়তার জন্য গঠিত জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনে প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ১০০ কোটি টাকা অনুদান প্রদান করা হয়েছে।

    মঙ্গলবার রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল এন্ড কলেজে শহিদ গোলাম নাফিজ ভবনের নামফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম একথা জানান।
    উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানে গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হবে। পাশাপাশি যারা দৃষ্টিশক্তি হারিয়েছেন বিদেশ থেকে বিশেষজ্ঞ চিকিৎসক এনেও তাদের চিকিৎসা করা হবে যেন তারা যতটুকু সম্ভব দৃষ্টিশক্তি ফিরে পেতে পারেন।

    তিনি বলেন, ‘শহিদ নাফিসদের আত্মত্যাগের মধ্যদিয়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। জুলাই গণঅভ্যুত্থানের রুপকার শহিদ নাফিসরা। আন্দোলনের মাস্টারমাইন্ড দেশের জনগণ। সেখানে সাধারণ জনগণের পাশাপাশি  স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং  মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণ ছিলো বলেও তিনি উল্লেখ করেন।

    শহিদদের কোন দল নেই, তাদের স্মৃতিকে ধারণ করেই দেশ পরিচালনায় এগিয়ে যেতে হবে উল্লেখ করে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, এ অভ্যুত্থান কোনো বিশেষ দল, মত বা গোষ্ঠীর নয় এ অভ্যুত্থান দেশের সকল মানুষের। যখন অভ্যুত্থানের ইতিহাস লেখা হবে তখন কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীর জায়গা থেকে ব্যাখ্যা না করার বিষয়েও তিনি সবাইকে সতর্ক করেন।
    অনুষ্ঠানে শহিদ গোলাম নাফিজের বাবা মো. গোলাম রহমান, ঢাকার ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ মমিনুর রহমান, শহীদ মুগ্ধের ভাই স্নিগ্ধসহ স্কুল এন্ড কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর