শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • কুমিল্লা ইপিজেডে ৪০ লাখ ডলার বিনিয়োগ করবে চীনা কোম্পানি

    নিজস্ব প্রতিবেদক

    ১৪ সেপ্টেম্বর, ২০২৪ ০৯:০৮ পূর্বাহ্ন

    কুমিল্লা ইপিজেডে ৪০ লাখ ডলার বিনিয়োগ করবে চীনা কোম্পানি

    চীনা কোম্পানি তিয়ানহুই বাটন (বিডি) কোম্পানি লিমিটেড কুমিল্লা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের একটি গার্মেন্টস এক্সেসরিজ উৎপাদন কারখানা স্থাপন করবে। তারা বার্ষিক ৭০ কোটি পিসি বিভিন্ন ধরণের বোতাম, যেমন- প্লাস্টিক বোতাম, রেসিন বোতাম, এবিএস বোতাম, মেটাল বোতাম ও চট চামড়ার এক্সেসরিজ তৈরি করতে ৪০ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করবে। এই বিদেশী কোম্পানি ১৩৯ জন বাংলাদেশি নাগরিকের জন্য চাকরির সুযোগ তৈরি করবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

    বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমানের উপস্থিতিতে আজ নগরীর বেপজা কমপ্লেক্সে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা) ও তিয়ানহুই বাটন (বিডি) কোম্পানি লিমিটেডের মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়। বেপজার সদস্য (বিনিয়োগ প্রচার) মো. আশরাফুল কবির ও তিয়ানহুই বাটনের (বিডি) চেয়ারম্যান উইরং নি  নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

    চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সদস্য (প্রকৌশল) মোহাম্মদ ফারুক আলম, সদস্য (অর্থ) এ এন এম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (প্রশাসন) এ এস এম জামশেদ খোন্দকার, নির্বাহী পরিচালক (বিনিয়োগ প্রচার) মো. তানভীর হোসেন, নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মো. খুরশিদ আলম, নির্বাহী পরিচালক মসিহউদ্দিন বিন মেসবাহ ও নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ এস এম আনোয়ার পারভেজসহ প্রতিষ্ঠানটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 




    সাতদিনের সেরা খবর

    অর্থ-বাণিজ্য - এর আরো খবর

    অনলাইনে ১০ লাখ নিবন্ধন, ২ লাখ রিটার্ন দাখিল সম্পন্ন

    অনলাইনে ১০ লাখ নিবন্ধন, ২ লাখ রিটার্ন দাখিল সম্পন্ন

    ১৪ সেপ্টেম্বর, ২০২৪ ০৯:০৮ পূর্বাহ্ন