বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের নেতা  মিজানকে কুপিয়ে হত্যা 

নিজস্ব প্রতিবেদক

১০ সেপ্টেম্বর, ২০২৪ ০৮:৪৮ পূর্বাহ্ন

বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের নেতা  মিজানকে কুপিয়ে হত্যা 

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বগুড়ায় প্রতিপক্ষ সন্ত্রাসীদের রামদার কোপে  জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বগুড়া সদর উপজেলা কমিটির আহবায়ক মিজানুর রহমান খুন হয়েছেন। সোমবার (৯ সেপ্টেম্বর)  রাত অনুমান সাড়ে ৯টার দিকে বগুড়া সদর উপজেলার গোকুল এলাকায় নিজ  অফিসে  মিজানকে হত্যার এই ঘটনা ঘটে। এসময় আরো একজন গুরুতর আহত হয়েছেন। 

নিহত মিজানুর রহমান জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বগুড়া সদর উপজেলা কমিটির আহবায়ক এবং গোকুল এলাকার আফছার আলীর ছেলে। তবে পুলিশ ও দলীয় নেতা-কর্মীরা তাৎক্ষণিকভাবে ওই হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু বলতে পারেনি।  দলটির একটি সূত্র জানায়, গোকুল এলাকার এক যুবদল নেতার সঙ্গে বিরোধের জের ধরে ওই হত্যাকাণ্ডটি ঘটে থাকতে পারে বলে তারা ধারণা করছেন। কিন্তু প্রকৃত কারণ এখনো জানা যায়নি। 


প্রত্যক্ষদর্শীরা জানান, মিজানুর রহমান সোমবার রাতে গোকুল এলাকায় ইউনিয়ন পরিষদের সামনে তার নিজ দপ্তরে বসে ছিলেন। লোডশেডিং চলাকালে রাত ৯টার দিকে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে তার অফিসে ঢোকে। এরপর তাকে রাম দা দিয়ে কুপিয়ে চলে যায়। পরে তাকে রক্তাক্ত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। 

জাতীয় স্বেচ্ছাসেবক দলের বগুড়া জেলা কমিটির সদস্য সচিব আবু হাসান জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মিজানুর রহমানের মৃত্যু হয়েছে৷ হত্যাকাণ্ডের কারণ জানতে চাইলে তিনি বলেন, কারণটি আমরা এখনও জানতে পারিনি। তবে ধারণা করা হচ্ছে আধিপত্য নিয়ে বিরোধের কারণে তাকে হত্যা করা হতে পারে।
  বগুড়ার সদর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহিম সাংবাদিকদের জানান, হত্যাকাণ্ডের খবর পেয়ে আইন শৃংখলা বাহিনী সহ সেখানে পৌঁছেছেন। ঘটনাস্থল থেকে অপর একজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এবিষয়ে তদন্তের পর বিস্তারিত বলা সম্ভব হবে ।




সাতদিনের সেরা খবর

জাতীয় - এর আরো খবর

একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১০ সেপ্টেম্বর, ২০২৪ ০৮:৪৮ পূর্বাহ্ন

জামায়াতের ইফতারে প্রধানমন্ত্রীকে দাওয়াত

জামায়াতের ইফতারে প্রধানমন্ত্রীকে দাওয়াত

১০ সেপ্টেম্বর, ২০২৪ ০৮:৪৮ পূর্বাহ্ন

পিলখানা হত্যাকাণ্ডের নিয়ে যা  বললেন প্রধানমন্ত্রী

পিলখানা হত্যাকাণ্ডের নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী

১০ সেপ্টেম্বর, ২০২৪ ০৮:৪৮ পূর্বাহ্ন

তিন মন্ত্রণালয়ে সচিবের দায়িত্বে রদবদল

তিন মন্ত্রণালয়ে সচিবের দায়িত্বে রদবদল

১০ সেপ্টেম্বর, ২০২৪ ০৮:৪৮ পূর্বাহ্ন