জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতার মায়ের উপর হামলা

পিরোজপুর প্রতিনিধি

১০ সেপ্টেম্বর, ২০২৪ ০৮:৩৭ পূর্বাহ্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতার মায়ের উপর হামলা

বাগেরহাট মোড়লগঞ্জ থানার হোগলা পাশা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড গোবিন্দপুর গ্রামের স্থায়ী বাসিন্দা শিখা রানী মজুমদারকে অতর্কিত হামলা চালিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা।

ঘটনার বিবরণ ,জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক মানবাধিকার বিষয়ক সহ-সম্পাদক নয়ন বাছার দৈনিক জাগো কন্ঠ কে বলেন (২০ আগস্ট ) ইং তারিখ আনুমানিক রাত ২ ঘটিকায় একদল সন্ত্রাসী আমাদের ঘরে প্রবেশ করে অতর্কিত হামলা চালায় এতে আমার মা শিখা রানী মজুমদার (প্রাইমারী শিক্ষিকা) গুরুতর জখম হয়। 
পরে তাকে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। 

মা কিছুটা সুস্থ হলে আমি বাড়িতে এসে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে আলোচনা করে থানায় অজ্ঞাতনামা এফ. আই. আর দায়ের করি।  

আমার মা ঘটনার দিন রাতে বাড়িতে একা অবস্থান করছিলো এবং হামলাকারীরা  রাতে অন্ধকারে হামলা চালিয়েছে বিধায় কাউকে সনাক্ত করতে পারেনি। আমার মা ২০০১-২০০৫ সাল পর্যন্ত গ্রাম সরকার নির্বাচিত হয়েছিলেন সেই থেকে একদল আওয়ামী সন্ত্রাসী'রা প্রকাশ্যে না এসে আমাদের উপর নানা ভাবে অত্যাচার-নিপীড়ন-লুন্ঠন চালিয়ে আসছে। হামলার পড় থেকে আমরা নিরাপত্তা হীনতায় ভুগছি যার জন্য আমরা বাড়ি ছেড়ে ভাড়া বাসায় আশ্রয় নিয়েছি। আমি এদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।       

উল্লেখ্য, ২০১৫ সালে  হাসিনা সরকার পতনের আন্দোলনে পুলিশ আমাকে নির্মমভাবে গুলি করে, আমি এখন পঙ্গুত্ব জীবন যাপন করছি।




সাতদিনের সেরা খবর

জাতীয় - এর আরো খবর

একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১০ সেপ্টেম্বর, ২০২৪ ০৮:৩৭ পূর্বাহ্ন

জামায়াতের ইফতারে প্রধানমন্ত্রীকে দাওয়াত

জামায়াতের ইফতারে প্রধানমন্ত্রীকে দাওয়াত

১০ সেপ্টেম্বর, ২০২৪ ০৮:৩৭ পূর্বাহ্ন

পিলখানা হত্যাকাণ্ডের নিয়ে যা  বললেন প্রধানমন্ত্রী

পিলখানা হত্যাকাণ্ডের নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী

১০ সেপ্টেম্বর, ২০২৪ ০৮:৩৭ পূর্বাহ্ন

তিন মন্ত্রণালয়ে সচিবের দায়িত্বে রদবদল

তিন মন্ত্রণালয়ে সচিবের দায়িত্বে রদবদল

১০ সেপ্টেম্বর, ২০২৪ ০৮:৩৭ পূর্বাহ্ন