শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিক্ষার গুণগত মান উন্নয়নে লাইফ সাইন স্কুল এন্ড কলেজে  অভিভাবক সমাবেশ

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

    ৮ সেপ্টেম্বর, ২০২৪ ০৯:৫২ পূর্বাহ্ন

    শিক্ষার গুণগত মান উন্নয়নে লাইফ সাইন স্কুল এন্ড কলেজে  অভিভাবক সমাবেশ

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা মোবারকপুর ইউনিয়নে গোলাপ বাজারে অবস্থিত  লাইফ সাইন স্কুল এন্ড কলেজ সার্বিক গুণগত মান উন্নয়নে শিক্ষার্থী ও অপেক্ষাকৃত দুর্বল শিক্ষার্থীদের জন্য গৃহিত পদক্ষেপ সমন্বয় ও বাস্তবায়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    ৭ সেপ্টেম্বর শনিবার  সকালে লাইফ সাইন স্কুল এন্ড কলেজ  প্রাঙ্গণে আয়োজিত অভিভাবক সমাবেশে  প্রধান অতিথি লাইফ সাইন স্কুল এন্ড কলেজের ব্যবস্থাপনা পরিচালক মোঃ কালাম হোসেনের  বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ায় ফাঁকি দেয়ার অন্যতম প্রধান কারণ হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটিউব ও ইন্টারনেট। শিক্ষার্থীরা এসব দিকে অতিমাত্রায় আকৃষ্ট হয়ে পড়ার কারণে লেখাপড়ায় অমনোযোগি হয়ে পড়ছে কিনা এবং এর কুফল সম্পর্কে অভিভাবকদের ধারণা দেয়া হয়। শিক্ষার্থীদের শিক্ষার ক্ষেত্রে গুরুত্ব প্রদানে অভিভাবকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। শিক্ষার্থীরা লেখাপড়ায় ফাঁকি দিচ্ছে কিনা সেদিকে অভিভাবকদের সজাগ দৃষ্টি রাখতে হবে। বিদ্যালয়ের পাশাপাশি বাড়িতে লেখাপড়া করছে কিনা সেদিকেও অভিভাবকদের সজাগ দৃষ্টি রাখতে হবে। তিনি আরো বলেন, কিছুদিন পরপর শিক্ষার্থীদের বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষের নিকট অভিভাবকদের খবরাখবর নিতে হবে এবং লেখাপড়ার বিষয়ে খবরাখবর নেয়ার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান।

    এসময় উপস্থিত ছিলেন, দাইপুখুরিয়া ইউনিয়ানের সাবেক চেয়ারম্যান আশরাফুল আলম বাদশা, ব্যাংক এশিয়ার ডিসট্রিক ম্যানাজার আতিকুল রহমান, সোনালী ব্যাংকের সেকেন্ড অফিসার জয়নাল আবেদীনসহ অভিভাবক ও সকল শ্রেনী ছাত্র -ছাত্রী বৃন্দুরা। এসময় শিক্ষার্থীদের পারফর্মেন্স বাংলা, আরবি ও ইংরেজি  ভাষায় অভিভাবকদের সামনে উপস্থাপন করা হয়।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ৮ সেপ্টেম্বর, ২০২৪ ০৯:৫২ পূর্বাহ্ন