শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • মালয়েশিয়ার সাবাহ রাজ্যের গভর্নরের সাথে বাংলাদেশের হাইকমিশনারের বৈঠক

    নিজস্ব প্রতিবেদক

    ৬ সেপ্টেম্বর, ২০২৪ ০৮:৩০ অপরাহ্ন

    মালয়েশিয়ার সাবাহ রাজ্যের গভর্নরের সাথে বাংলাদেশের হাইকমিশনারের বৈঠক

    মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান মালয়েশিয়ার সাবাহ রাজ্যের গভর্নর ড. হাজি জুহার বিন দাতুক হাজি মহিরুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। শুক্রবার প্রাপ্ত এক বিবৃতিতে বলা হয়, গভর্নর বাংলাদেশের হাইকমিশনারকে উষ্ণ অভ্যর্থনা জানান। বাংলাদেশের হাইকমিশনার ও গভর্নর উভয়েই বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বিদ্যমান দৃঢ় দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন।

    তারা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেছেন এবং পারস্পরিক লাভজনক বিষয়ে সম্পৃক্ততার ক্ষেত্রে গভর্নরের কার্যালয় এবং হাই কমিশনের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
    কাউন্সেলর (শ্রম) সৈয়দ শরিফুল ইসলাম, কাউন্সেলর (রাজনৈতিক) ফারহানা আহমেদ চৌধুরী ও প্রথম সচিব (বাণিজ্য) প্রণব কুমার ঘোষ এ সময় হাইকমিশনারের সঙ্গে ছিলেন।

    বাংলাদেশের হাইকমিশনার সাবাহ রাজ্যের অর্থমন্ত্রী দাতুক সেরি পাংলিমা মাসিদি মাঞ্জুন এবং তার ডেপুটির সাথেও সাক্ষাৎ করেন। তারা বাণিজ্য ও বিনিয়োগে সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি সাবাহ রাজ্যে প্রবাসী বাংলাদেশীদের কল্যাণ নিয়ে আলোচনা করেন।

    হাইকমিশনার উষ্ণ অভ্যর্থনা এবং মন্ত্রীর কার্যালয় ও হাইকমিশনের মধ্যে সম্পর্ক জোরদারের পদক্ষেপ সমর্থনে প্রস্তুত থাকার জন্য মন্ত্রীকে ধন্যবাদ জানান।




    সাতদিনের সেরা খবর

    আন্তর্জাতিক - এর আরো খবর

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ৬ সেপ্টেম্বর, ২০২৪ ০৮:৩০ অপরাহ্ন

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    ৬ সেপ্টেম্বর, ২০২৪ ০৮:৩০ অপরাহ্ন

    ঢাকা-মস্কো আরো জোরদার সম্পর্ক গড়ে তোলার আশাবাদ

    ঢাকা-মস্কো আরো জোরদার সম্পর্ক গড়ে তোলার আশাবাদ

    ৬ সেপ্টেম্বর, ২০২৪ ০৮:৩০ অপরাহ্ন