শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিবগঞ্জে ইট ভাটা বন্ধের দাবিতে মানববন্ধন

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

    ৬ সেপ্টেম্বর, ২০২৪ ১১:১৮ পূর্বাহ্ন

    শিবগঞ্জে ইট ভাটা বন্ধের দাবিতে মানববন্ধন

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে ইট ভাটা বন্ধের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী। বুধবার দুপুরে শিবগঞ্জ উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপি চলা মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন,উপজেলার শ্যামপুর ইউনিয়নের কয়লার দিয়াড় গ্রামে মাত্র  ৫০০ মিটারের মধ্যে গড়ে উঠেছে পাঁচটি ইট ভাটা। পাশেই রয়েছে সরকারি প্রথমিক বিদ্যালয়সহ ৬টি শিক্ষাপ্রতিষ্ঠান। তবুও একটি চক্র আরও ইট ভাটা নির্মাণ করছেন। এতে গ্রামীণ সড়ক ইট ভাটার মাটিতে নষ্ট হয়, ভাটার ধোয়ায় ফলদ বৃক্ষে ফল ধরছে না, ধান, পাট পেঁয়াজ সহ নানা ফসল ক্ষতিগ্রস্থ হচ্ছে। এছাড়া ছাত্র-ছাত্রীদের শারীরিক ক্ষতি হচ্ছে। দ্রুত ইট ভাটা বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন বক্তারা। 

    এ সময় উপস্থিত ছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি শিমন ইসলাম ও সাদাব হোসেন, কয়লার দিয়াড় উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মশিদুল ইসলাম, উপর কয়লার দিয়াড় সরকারি প্রথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রাধান শিক্ষক মোশারফ হোসেন, কয়লা দিয়াড় গ্রিনভিউ কিন্ডার গার্ডেনের প্রধান শিক্ষক আব্দুর রহিম, কয়লা দিয়াড় সরকারি প্রথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোস্তাক আহমেদসহ অন্যরা। মানবন্ধনে  শতাধিক শিক্ষার্থী ও শিক্ষক ও এলাকাবাসী  উপস্থিত ছিলেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আফতাবুজ্জামান আল-ইমরানকে স্বারকলিপি দেয়া হয়।
     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ৬ সেপ্টেম্বর, ২০২৪ ১১:১৮ পূর্বাহ্ন