শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ডিএমপির ডিসি পদমর্যাদার ১১ জন কর্মকর্তাকে পদায়ন

    নিজস্ব প্রতিবেদক

    ৫ সেপ্টেম্বর, ২০২৪ ০৯:৩৬ পূর্বাহ্ন

    ডিএমপির ডিসি পদমর্যাদার ১১ জন কর্মকর্তাকে পদায়ন

    ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি'র) উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদমর্যাদার ১১ জন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। বুধবার ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক আদেশে এই পদায়ন করা হয়।

    আদেশে বলা হয়, মোহাম্মদ ওসমান গনিকে লজিস্টিকস বিভাগে, মোহাম্মদ তাহেরুল হক চৌহালকে ডিএমপি সদর দপ্তর ও প্রশাসনে, খন্দকার মো. শামীম হোসেনকে গোয়েন্দা রমনা ও অতিরিক্ত দায়িত্বে গোয়েন্দা মতিঝিল বিভাগে, মো. ছালেহ উদ্দিনকে ওয়ারী বিভাগে, মো. জিয়াউল আহসান তালুকদারকে ডিএমপির সদর দফতরে সংযুক্ত ও মো. সারোয়ার জাহানকে রমনা বিভাগে বদলি করা হয়েছে।

    এ ছাড়া মো. মাকছেদুর রহমানকে মিরপুর বিভাগে, মো. মিজানুর রহমানকে গোয়েন্দা তেজগাঁও এবং অতিরিক্ত দায়িত্বে মিরপুর বিভাগে, মো. নজরুল ইসলামকে প্রসিকিউশন বিভাগে, মো. রেজাউল করিমকে গোয়েন্দা ওয়ারী বিভাগে এবং অতিরিক্ত দায়িত্বে লালবাগ বিভাগে এবং তাহমিনা তাকিয়াকে এস্টেট বিভাগে বদলি করা হয়েছে।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর