গোবিন্দগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার 

গাইবান্ধা প্রতিনিধি

১ সেপ্টেম্বর, ২০২৪ ১০:৪০ পূর্বাহ্ন

গোবিন্দগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার 

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৩০ কেজি গাঁজা জব্দ করেছে র‌্যাব। একই সাথে একটি মোটরসাইকেলসহ ট্রাকটি জব্দ করা হয়। এ ঘটনায় জড়িত তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।   


 শনিবার (৩১ আগস্ট) দুপুরে র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নুর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়। 


গ্রেফতার মাদক কারবারিরা হলেন - নড়াইল সদর উপজেলার ভদ্রবেলা গ্রামের হারুন অর রশিদের ছেলে নাহিদ মিয়া (২৭), যশোরের অভয়নগর উপজেলার সময়েল্লেম তলা গ্রামের মকবুল বিশ্বাসের ছেলে নাজমুল বিশ্বাস (২৬) ও নজরুল ইসলাম মোল্লার ছেলে আব্বাস মোল্লা (২৫)।  


প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩, সিপিসি-৩ গাইবান্ধা ক্যাম্পের একটি দল গোবিন্দগঞ্জ পৌরসভার বোয়ালিয়া মোড় নামক স্থানে ফ্লাইওভারের পূর্বপাশে অভিযান পরিচালনা করে। এ সময় ঢাকা-রংপুর মহাসড়কে একটি ট্রাক তল্লাশি করা হয়। এতে থাকা ৩০ কেজি শুকনো গাঁজা ও একটি মোটরসাইকেলসহ ট্রাকটি জব্দ করা হয়। সেই সাথে ৩ মাদক কারবারিদের গ্রেফতার করা হয়েছে। 


র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নুর আলম বলেন, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক কারবারে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদক মামলা দিয়ে গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এই আসামিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলে জানান এ কর্মকর্তা।




সাতদিনের সেরা খবর

সারাদেশ - এর আরো খবর

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

১ সেপ্টেম্বর, ২০২৪ ১০:৪০ পূর্বাহ্ন

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

১ সেপ্টেম্বর, ২০২৪ ১০:৪০ পূর্বাহ্ন

 সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

১ সেপ্টেম্বর, ২০২৪ ১০:৪০ পূর্বাহ্ন

খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

১ সেপ্টেম্বর, ২০২৪ ১০:৪০ পূর্বাহ্ন