শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • বন্যা মোকাবেলায় সশস্ত্র বাহিনীর ৩৩টি ক্যাম্প মোতায়েন রয়েছে

    নিজস্ব প্রতিবেদক

    ৩০ অগাস্ট, ২০২৪ ০৭:৪৭ অপরাহ্ন

    বন্যা মোকাবেলায় সশস্ত্র বাহিনীর ৩৩টি ক্যাম্প মোতায়েন রয়েছে

    বন্যা পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ সশস্ত্র বাহিনী উদ্ধার, ত্রাণ কার্যক্রম ও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছে। 
    এর অংশ হিসেবে ক্যাম্পের সংখ্যা বাড়িয়ে বর্তমানে বন্যা কবলিত এলাকায় সেনাবাহিনীর ২৯টি, নৌবাহিনীর ৩টি এবং কোস্ট গার্ডের ১টিসহ সর্বমোট ৩৩টি ক্যাম্পের মাধ্যমে উদ্ধার, চিকিৎসা সেবা এবং ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান রেখেছে সশস্ত্র বাহিনী। বৃহস্পতিবার রাতে আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পক্ষ থেকে  এ কথা জানানো হয়েছে। 
    আইএসপিআর জানায়, দেশের বিভিন্ন জেলায় বন্যা দুর্গত মানুষকে সহযোগিতা প্রদানের লক্ষ্যে এলাকাভিত্তিক বিভিন্ন সংস্থা/এনজিও’র মোবাইল নম্বরসমূহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় প্রচারের কার্যক্রম গ্রহণ করেছে সশস্ত্র বাহিনী বিভাগ। 


    সশস্ত্র বাহিনীর মেডিক্যাল টিমগুলো দুর্গত এলাকায় বিশেষ চিকিৎসা ক্যাম্প পরিচালনা করছে এবং বিশেষজ্ঞ ডাক্তারের সমন্বয়ে অস্থায়ী মেডিকেল টিমের মাধ্যমে আজ সর্বমোট ৬ হাজার ৩৫৬ জনকে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে। উল্লেখ্য বর্তমানে সেনাবাহিনীর ৩টি ফিল্ড হাসপাতাল ও ১৮টি মেডিক্যাল টিম বন্যা দুর্গতদের চিকিৎসা সেবা প্রদানে নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। 
    এছাড়া, গত ২৪ ঘন্টায় সশস্ত্র বাহিনী কর্তৃক সর্বমোট ৫০৩ জন বন্যা দুর্গত ব্যক্তিকে উদ্ধার, ৪৩ হাজার ৫৫৭ প্যাকেট খাদ্য সামগ্রী এবং ১ হাজার ৩৩০ জনকে রান্না করা খাবার বন্যার্তদের মাঝে বিতরণ করা হয়েছে। একই সাথে সশস্ত্র বাহিনী বিভাগ কর্তৃক ৭ হাজার ৯১০ টিন শিশু খাদ্য ও ১২ হাজার ২৪০ লিটার পানি বিতরণ করা হয়েছে। বন্যা পরিস্থিতি মোকাবেলায় সশস্ত্র বাহিনীর এ কার্যক্রম চলমান থাকবে।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর