শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পরিবেশবান্ধব ভবন নির্মাণ ও দূষণ রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ উপদেষ্টার

    নিজস্ব প্রতিবেদক

    ৩০ অগাস্ট, ২০২৪ ১২:১০ পূর্বাহ্ন

    পরিবেশবান্ধব ভবন নির্মাণ ও দূষণ রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ উপদেষ্টার

    পরিবেশবান্ধব ভবন নির্মাণ ও দূষণ রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের  নির্দেশ দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, ভবনের ডিজাইন এমনভাবে করতে হবে, যাতে দিনের বেলায় বৈদ্যুতিক বাতি ছাড়াই সূর্যের আলোতে কাজ করা যায়।

    বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সভাকক্ষে ২০২৪-'২৫ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির জুলাই পর্যন্ত বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    উপদেষ্টা এ প্রসঙ্গে আরও বলেন, ভবিষ্যতে মন্ত্রণালয়ের অধীন দপ্তরসমূহে পরিবেশবান্ধব ভবন নির্মাণ করতে হবে। ভবনে পর্যাপ্ত পরিমাণে বাতাস প্রবেশের ব্যবস্থা রাখতে হবে। এছাড়া, ব্লক ইটসহ পরিবেশবান্ধব নির্মাণ সামগ্রী ব্যবহার করতে হবে।
    উপদেষ্টা সভায় নদী দূষণ, শব্দদূষণ, প্লাস্টিক দূষণ রোধে সচেতনতা সৃষ্টির কাজ করার লক্ষে  পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, প্লাস্টিকের ব্যানার ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। জাহাজ ভাঙ্গা পরিদর্শনে যথাযথভাবে প্রতিবেদন দিতে হবে। এছাড়াও তিনি বন অধিদপ্তরের প্রধানকে বন্যপ্রাণী সংরক্ষণ, সাফারি পার্কের আধুনিক ব্যবস্থাপনা এবং ইউক্যালিপটাসের পরিবর্তে দেশজ গাছ লাগানোর পরামর্শ দেন।

    এর আগে সকালে পরিবেশ উপদেষ্টা পরিবেশ অধিদপ্তরে ৪১তম বিসিএস এর নতুন যোগদানকৃত কর্মকর্তাদের ওরিয়েন্টেশন কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সনদপত্র বিতরণ করেন।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর