শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • প্রধান উপদেষ্টার পক্ষে ৩ কোটি ৯৫ লাখ টাকার আনুদানের চেক গ্রহণ ত্রাণ উপদেষ্টার

    নিজস্ব প্রতিবেদক

    ২৯ অগাস্ট, ২০২৪ ০৭:৩৯ পূর্বাহ্ন

    প্রধান উপদেষ্টার পক্ষে ৩ কোটি ৯৫ লাখ টাকার আনুদানের চেক গ্রহণ ত্রাণ উপদেষ্টার

    অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক আজ তিন কোটি ৯৫ লাখ ৮৩ হাজার ৩০ টাকা অনুদানের চেক গ্রহণ করেছেন। বুধবার বিকেলে মন্ত্রণালয়ের নিজ দপ্তরে এসব অনুদানের চেক গ্রহণ করেন তিনি।

    এর মধ্যে রয়েছে, সিটি ব্যাংক এক কোটি, সীমান্ত ব্যাংক ২০ লাখ, ইউসেফ বাংলাদেশ ১০ লাখ, বাংলাদেশ অর্থনীতি সমিতি এক লাখ, এনসিসি ব্যাংক পিএলসি দুই কোটি, র‌্যাব ফোর্সেস ৫৮ লাখ ৯১ হাজার ৫০৩, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় দুই লাখ ৮১ হাজার ৫০০, সেন্টার ফর ডিজএ্যবেলিটি ইন ডেভলপমেন্ট (সিডিটি) এক লাখ ৮৩ হাজার ৭১০ ও মিডিয়াসফট ডাটা সিস্টেম লিমিটেড এক লাখ ২৬ হাজার ৩১৭ টাকা।

    এ সময় উপদেষ্টা বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য ব্যাক্তি ও প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানান।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর