শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ইসলামিক ফাউন্ডেশনকে রাজনীতির উর্ধ্বে রাখা হবে : ধর্ম উপদেষ্টা

    নিজস্ব প্রতিবেদক

    ২৯ অগাস্ট, ২০২৪ ০৭:৩২ পূর্বাহ্ন

    ইসলামিক ফাউন্ডেশনকে রাজনীতির উর্ধ্বে রাখা হবে : ধর্ম উপদেষ্টা

    অন্তর্বর্তীকালীন  সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ  ম খালিদ হোসেন বলেছেন, ইসলামিক ফাউন্ডেশনকে (ইফা) নতুন করে ঢেলে সাজানো হবে। রাজনীতির উর্ধ্বে রেখেএটিকে প্রকৃত ইসলামিক নিয়ম-কানুন সুপ্রতিষ্ঠায় প্রাণবন্ত একটি প্রতিষ্ঠানে রূপান্তর করা হবে।

    তিনি বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে ‘দারুল আরকাম মাদ্রাসা স্থাপন ও পরিচালনা’ শীর্ষক প্রকল্পের দিনব্যাপী সেমিনারের উদ্বোধন  অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
    ধর্ম উপদেষ্টা বলেন, বিগত দিনে ইসলামিক ফাউন্ডেশন তার কর্মকান্ড, ভিশন ও মিশন  থেকে সরে এসেছে। অতিমাত্রিক রাজনীতির কারণেই এমন  লক্ষচ্যূতি ঘটেছে। এই জায়গা থেকে ফাউন্ডেশনের উত্তরণ ঘটাতে হবে।
    ড. খালিদ বলেন, বিগত ১৫ বছরে এ সংস্থার  কর্মকর্তা-কর্মচারীদের কী পরিমাণ সম্পত্তি বেড়েছে সেটা খতিয়ে দেখার জন্য গোয়েন্দা সংস্থার সহায়তা নেওয়া হবে। কোন অনিয়ম-দুর্নীতির তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

    ফাউন্ডেশনের মহাপরিচালক ড. বশিরুল আলমের সভাপতিত্বে  অনুষ্ঠানে ধর্মসচিব মু. আ. হামিদ জমাদ্দার, মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের পরিচালক শফিউল আলম, দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা স্থাপন ও পরিচালনা প্রকল্পের পরিচালক মো. আব্দুস সবুর ও ইফা'র আইসিটি ও পরিকল্পনা বিভাগের পরিচালক মো. আবদুল্লাহ আল মাসুদ বক্তৃতা করেন।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর