শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিবগঞ্জে আশ্রয়ণ ঘরের অবৈধ সীমানা প্রাচীর গুড়িয়ে দিল প্রশাসন

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

    ২৬ অগাস্ট, ২০২৪ ১২:১৫ অপরাহ্ন

    শিবগঞ্জে আশ্রয়ণ ঘরের অবৈধ সীমানা প্রাচীর গুড়িয়ে দিল প্রশাসন

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের ঘরের পাশে অবৈধভাবে নির্মাণ করা সীমানা প্রাচীর গুড়িয়ে দিয়েছে প্রশাসন। রোববার দুপুরে উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী পূর্বপাড়া এলাকায় এই অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিক আজিজ। এর আগে রোববার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেন আশ্রয়ণ প্রকল্পের ঘরের অপর সুবিধাভোগী মাজকুরা বেগম। অভিযোগে জানা গেছে- উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী পূর্বপাড়া এলাকায় আশ্রয়ণ প্রকল্প ঘরের সুবিধাভোগী আসনারা খাতুনের ছেলে আহসান হাবিব উত্তর হরিপুর মৌজায় ২০২ নম্বর দাগে ১ নম্বর খাস খতিয়ানে অবৈধভাবে পাকা সীমানা প্রাচীর নির্মাণ করেছিল। ফলে জনসাধারণের যাতায়াত বন্ধ হয়ে যায়। এ ঘটনার প্রেক্ষিতে দুপুরে সেখানে অভিযান পরিচালনা করে সীমানা প্রাচীর গুড়িয়ে দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিক আজিজ।

    শিবগঞ্জ প্রেসক্লাবের সদস্য আবদুল কাদিরের বাবা আর নেই: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ প্রেসক্লাবের সদস্য আবদুল কাদিরের পিতা পল্লী চিকিৎসক আফজাল হোসেন বার্ধক্যজনিত কারণে রোববার সকাল পৌণে ৮টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। বিকাল ৩টায় কানসাট ইউনিয়নের পাবর্তীপুর গ্রামের ঝাবু বাজারের পাশে আমবাগানে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা পাবর্তীপুর কেন্দ্রীয় গোরস্থানে তার মরদেহ দাফন করা হয়। জানাজায় অংশ নেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা ড. কেরামত আলী, কানসাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেফাউল মূলক, শ্যামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রবিউল ইসলামসহ শিবগঞ্জের তিন প্রেসক্লাবের সদস্যরা। এছাড়া শিবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবদুল মজিদ ও সাধারণ সম্পাদক কামাল হোসেন মরহুমের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর