শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন ক্লোজড

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

    ২৬ অগাস্ট, ২০২৪ ১২:০৮ অপরাহ্ন

    শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন ক্লোজড

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেনকে প্রশাসনিক কারণে জেলা পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। রবিবার চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার মো. ছাইদুল হাসান, বিপিএম, পিপিএম স্বাক্ষরিত এক পত্রে তাকে ক্লোজড করা হয়। পত্রে আরো বলা হয়, পুলিশ অধিদপ্তর/স্টেনো/৬০৫ (২৪) এ আদেশ জনস্বার্থে করা হয়। যা অবিলম্বে কার্যকর হবে। পত্রের অনুলিপি রাজশাহী ডিআইজিসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে দেয়া হয়েছে। 

    এদিকে ওসি সাজ্জাদ হোসেনের ক্লোজডের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ¦ আশরাফুল হক। বিষয়টি নিয়ে তিনি সাংবাদিকদের বলেন, উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরোধিতা করে আসছিলেন। এছাড়া ক্লোজড হওয়ার আগে ওসি সাজ্জাদ কয়েক দফায় আমার কাছে ২৭ লাখ টাকা ও স্থানীয় বিএনপি নেতাকর্মীসহ সাধারণ মানুষকে ভয় দেখিয়ে মোটা অংকের চাঁদা আদায় করেছেন মর্মে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট দপ্তরে অবহিত করা হয়। শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ ক্লোজডের বিষয়টি নিশ্চিত করেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর