শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • বিভিন্ন মহলের শুভেচ্ছা

    বিজিএমইএ’র নতুন সভাপ‌তি খন্দকার রফিকুল

    নিজস্ব প্রতিবেদক

    ২৬ অগাস্ট, ২০২৪ ১০:২৩ পূর্বাহ্ন

    বিজিএমইএ’র নতুন সভাপ‌তি খন্দকার রফিকুল

    বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতির পদ থেকে এস এম মান্নান কচি পদত‌্যাগ করায় নতুন সভাপ‌তি নির্বা‌চিত হয়েছেন ডিজাইনটেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার রফিকুল ইসলাম।

    এ ছাড়া সংগঠন‌টির জ্যেষ্ঠ সহসভাপতি হয়েছেন টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ হিল রাকিব এবং উর্মি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আসিফ আশরাফ সহসভাপতি নির্বাচিত করেছে।

    শনিবার (২৪ আগস্ট) রাজধানীর একটি হোটেলে বিজিএমইএর পরিচালনা পর্ষদের জরুরি সভা অনুষ্ঠিত হয়। বিজিএমইএ মহাসচিব মো. ফয়জুর রহমান প্রেরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    গত নির্বাচনে রফিকুল ইসলাম তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠনটির জ্যেষ্ঠ সহসভাপতি নির্বাচিত হয়েছিলেন।

    আর পদত‌্যাগ ক‌রা সভাপতি এস এম মান্নান কচি ঢাকা উত্তর সিটি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি দীর্ঘমেয়াদি চিকিৎসার কারণে সভাপতির দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র দিয়েছেন বিজিএমইএ বোর্ডকে।


    এদিকে সিরাজগঞ্জের শাহজাদপুরের কৃতি সন্তান খন্দকার রফিকুল ইসলাম বিজিএমই'র সভাপতি নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এলাকাবাসীসহ বিভিন্ন মহল। 




    সাতদিনের সেরা খবর

    অর্থ-বাণিজ্য - এর আরো খবর