শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ভারতে পালানোর সময় বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক আটক

    নিজস্ব প্রতিবেদক

    ২৪ অগাস্ট, ২০২৪ ১০:৩১ পূর্বাহ্ন

    ভারতে পালানোর সময় বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক আটক

    ভারতে পালানোর সময় সিলেটের কানাইঘাট সীমান্ত থেকে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে আটক করেছে বিজিবি। শুক্রবার (১৩ আগস্ট) রাত ১১টা ২০ মিনিটের সময় কানাইঘাট উপজেলার ডনা সীমান্ত থেকে তাকে আটক করা হয়। 

    বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার রাতে ভারতে যাওয়ার প্রাক্কালে সীমান্তে বিজিবির হাতে আটক হন অবসরপ্রাপ্ত বিচারপতি মানিক।

    গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনরে পর আত্মগোপনে চলে যান শামসুদ্দিন মানিক। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে শামসুদ্দিন চৌধুরী মানিকের বিরুদ্ধে একটি মামলা হয় গত বৃহস্পতিবার।

    মো. জিয়াউল হক নামে এক আইনজীবী ঢাকার মহানগর হাকিম সাইফুল ইসলামের আদালতে ওই মামলা দায়ের করেন। ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুকেও সেখানে আসামি করা হয়। মানহানির অভিযোগে বিবাদীদের কাছে ৩০০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন বাদী। বিচারক তার আর্জি শুনে অভিযোগ তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর